1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন চাঁপাইনবাবগঞ্জের অহংকার তরুণ ডা. মাহবুব

  • শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
  • ৮২ বার পড়া হয়েছে

বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন চাঁপাইনবাবগঞ্জের অহংকার তরুণ ডা. মাহবুব

ম্যাক্স হসপিটালে দাগহীন থাইরয়েড (ঘ্যাগ রোগ) সফল সার্জারি

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের ম্যাক্স হসপিটালে প্রথম দাগবিহীন এন্ডোসকপি থাইরয়েড (ঘ্যাগ রোগ) সার্জারি করেছেন রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের নাক কান গলা বিভাগের আবাসিক সার্জন ডা. মাহবুব আলম। এর আগেও তিনি ঢাকায় বাংলাদেশে প্রথম এ অপারেশন করেন।

সংশ্লিষ্টরা জানান, সাধারণ থাইরয়েড সার্জারি করলে ঘাড়ের সামনের দিকে ৪-৬ সেন্টিমিটার দাগ থাকে। তবে এই পদ্ধতির মাধ্যমে অস্ত্রোপচারে কোনো দাগ থাকবে না।

ভেস্টিবুলার (ঠোঁটের নিচের অংশ) কেটে এ অস্ত্রোপচার করা হয়। এ পদ্ধতির মাধ্যমে ৮ সেন্টিমিটার পর্যন্ত আকৃতির থাইরয়েড টিউমার অপসারণ করা সম্ভব। অপারেশন-পরবর্তী জটিলতা ও ঝুঁকি কম এবং কণ্ঠস্বরও ভালো থাকে।

এ বিষয়ে অধ্যাপক ডা. মাহবুব আলম বলেন, এই দাগহীন অস্ত্রোপচারের কৌশল বিশ্বের বিভিন্ন দেশে জনপ্রিয় হয়ে উঠেছে। এ পদ্ধতিতে অস্ত্রোপচার হলে সাত দিনের মধ্যে দাগ সম্পূর্ণভাবে মিলিয়ে যায়।

সিঙ্গাপুর, যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, কোরিয়া, চীনসহ উন্নত অন্যান্য রাষ্ট্রে এ অপারেশন নিয়মিত হলেও বাংলাদেশে এবারই প্রথম করা হলো।

এ পদ্ধতিতে এরই মধ্যে ১০ জনের অস্ত্রোপচার করা হয়েছে। তাদের সবাই সুস্থ রয়েছেন বলে জানান ডা. মাহবুব।

গলার সামনের দিকে প্রজাপতি আকৃতির গ্রন্থিটির নাম থাইরয়েড। মানুষের বৃদ্ধি, বিকাশ, শারীরবৃত্তিক আর বিপাকীয় নানা ক্রিয়া-প্রক্রিয়া সাধন করার জন্য এই গ্রন্থি থেকে নিঃসৃত থাইরয়েড হরমোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

বর্তমানে থাইরয়েড গ্রন্থির নানা সমস্যা বিশ্বে অন্যতম হরমোনজনিত সমস্যা হিসেবে চিহ্নিত। হরমোনজনিত রোগের ক্ষেত্রে ডায়াবেটিসের পরই এর অবস্থান। মূলত নারীরাই এই সমস্যায় বেশি ভুগে থাকেন।

এ বিষয়ে ম্যাক্স হসপিটাল এর চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. গোলাম রাব্বানী জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলার কৃতি সন্তান ডা. মাহবুব বাংলাদেশে প্রথম এ অপারেশন করেন।

এরই ধারাবাহিকতায় তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলায় প্রথম বারের মত ম্যাক্স হসপিটালে অল্প খরচে এ জটিল অপারেশন সম্পন্ন করেছেন।

আগামীতেও ম্যাক্স হসপিটালে তিনি নিয়মিত এসব জটিল অপারেশন সম্পন্ন করে যাবেন বলেও জানান তিনি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews