স্টাফ রিপোর্টার :
বাঘারপাড়ায় রাইকমল শিক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের মনোবল বৃদ্ধি ও ভালো ফলাফল অর্জনে করণীয়সহ শিক্ষা উপকরণ, নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
শুক্রবার রাইকমল ফাউন্ডেশনের সভাপতি ও বাঘারপাড়া পূজা উদযাপন পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার অধিকারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ হাসান আলী, বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বাঘারপাড়া উপজেলা শাখা, সাবেক কমান্ডার বাঘারপাড়া মুক্তিযোদ্ধা সংসদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বারবার নির্বাচিত চেয়ারম্যান আব্দুর রউফ মোল্লা, বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা ছদর উদ্দিন সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ বাঘরপাড়া উপজেলা।
এছাড়া আরও উপস্থিত ছিলেন বারবার নির্বাচিত চেয়ারম্যান জনাব বাবু মোতালেব তরফদারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শিক্ষার্থীদের মাঝে প্রয়োজনীয় ফাইল, পেন্সিল, রাবার কলম ইত্যাদি সহ খাবার ও নগদ অর্থ প্রদান করা হয়।

Leave a Reply