রকিবুল ইসলাম রুবেল বিশেষ প্রতিনিধি:
লালমনিরহাটে পরকিয়া প্রেমের নামে প্রতারকের সন্ধান পাওয়া গেছে।বর্তমানে ঐ প্রেমিক স্ক্যানডেল ছড়িয়ে দেওয়ার হমকি দিচ্ছেন বলেও অভিযোগ উঠেছে। অভিনব এ প্রতারকের নাম জুনায়েদ হোসেন সুমন।

জানা যায়, জেলার হাতিবান্ধা উপজেলার সানিয়াজান ইউনিয়নের শেখ সুন্দর পাড়ার এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে জুনায়েদ হোসেন সুমন ২ বছর আগে গাজিপুরে একটি প্রতিষ্টানে কর্মরত ছিলেন।সেই সময়ে ফেসবুকের কল্যানে মুন্সিগঞ্জের রুপা(ছদ্মনাম)নামের এক মেয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।রুপার স্বামী বিদেশে থাকায় তাদের প্রেমের রসায়ন খুব জমে ওঠে।তারা একসাথে স্বামী স্ত্রীর মত বসবাস করতে থাকেন।

প্রায় ২ বছর পর প্রতারক প্রেমিক জাপানে পড়াশুনার সুযোগ পান।তিনি জাপানে পাড়ি জমান।যাপানে গিয়ে কলেজে ভর্তি হওয়ার জন্য রুপার কাছ থেকে ১ লক্ষ ২০ হাজার টাকা নেন।কথা হয় কিছুদিনের মধ্যে প্রেমিকা(ছদ্মনাম নাম) রুপাকেও জাপানে নিয়ে যাবেন।তাদের মধ্য নিয়মিত মুঠোফোনে যোগাযোগ চলতে থাকে।
হটাৎ করে রুপার (ছদ্মনাম নাম) স্বামী বিদেশ থেকে চলে আসে।স্বামীকে পেয়ে পালটে যায় রুপা(ছদ্মনাম নাম)।প্রেমিকের স্বাথে যোগাযোগ বন্ধ করে দেন।প্রেমিক সুমন রুপার আত্মীয় স্বজনদের ফেসবুক আইডিতে তাদের বিভিন্ন ধরনের ছবি পাঠিয়ে হুমকি দেন।আমাকে মোটা অংকের টাকা না দিলে আমার কাছে যে ভিডিও আছে তা ভাইরাল করে দিবো।বর্তমানে এ হুমকি ধামকি অব্যহত আছে।

এ ব্যাপারে মেয়ের ভাই সাংবাদিকদের বলেন,আমার বোন ভুল করেছিল।এখন তার ভুল বুঝতে পেরে স্বামীর সাথে সংসার করছে কিন্তু প্রতারক সুমন যে ভাবে হুমকি দিচ্ছে ভয় হয় বোনের সংসার ভেঙ্গে না যায়।
হোয়াটসঅ্যাপে জাপানে অবস্থানরত প্রতারক প্রেমিক সুমনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,ভাই আমার জীবনের প্রথম নিউজ খুব ভাল একটা ছবি দিয়ে করিয়েন।আর আমি ওকে ভালবাসি ওকে না পেলে কারো হতে দিবো না।তার জন্য যা যা করতে হয় আমি করব।

Leave a Reply