1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাঁপাইনবাবগঞ্জে নিজের ককটেল বিস্ফোরণে এক ব্যক্তি নিহত, আহত ১০

  • সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩
  • ৭৭ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে নিজের ককটেল বিস্ফোরণে এক ব্যক্তি নিহত, আহত ১০

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জে দুপক্ষের ককটেল বিস্ফোরণের সময় নিজ ককটেলে জিয়ারুল ইসলাম (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।

রোববার (২৩ এপ্রিল) বিকেল ৩টার দিকে সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের চন্দ্রনারায়ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জিয়ারুল ইসলাম চন্দ্রনারায়ণপুর গ্রামের কসিমুদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তার নিয়ে গত ১০ দিন ধরে সুন্দরপুর এলাকায় দুই পক্ষের লোকজন ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আসছিলেন। রোববার (২৩ এপ্রিল) দুপুরেও তারা ককটেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

এসময় জিয়ারুল ইসলামের নিজের ককটেল বিস্ফোরণে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত জিয়ারুলের বোন জলি বেগম বলেন, ‘আমার ভাই ঢাকায় রাজমিস্ত্রির কাজ করতো। ঈদের ছুটিতে বাড়ি এসে দুই পক্ষের ককটেল বাজীর কারনেই মারা গেলো। আমরা এর সুষ্ঠু বিচার চাই।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, ককটেল বিস্ফোরণে এক যুবক নিহত হয়েছেন।

তবে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনি বিষয় প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার এএইচ এম আব্দুর রকিব বিপিএম-পিপিএম (বার) বলেন, আমি ঘটনাস্থলে সদর মডেল থানার ওসি,

অফিসার সহ পুলিশ সদস্যদের সাথে নিয়ে তদারকি করেছি। ওই এলাকার দুটি গ্রুপ আধিপত্য বিস্তারের জেরে মারামারি, ককটেল বাজী করেছে। জিয়ারুলের নিজের ককটেলের বিস্ফোরণে নিজেই মারা গেছে।

আমার পুলিশ বাহিনী সতর্ক অবস্থানে আছে, যেকোনো, কিছুর বিনিময়ে হলেও আইন শৃঙ্খলা রক্ষা করা হবে।

সে যেই হোকনা কেনো অন্যায় করলে কোনো প্রকার ছাড় দেয়া হবেনা। পরিস্থিতি বর্তমানে শান্ত আছে বলেও জানান তিনি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews