1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গুলিবিদ্ধ লাশ উদ্ধার

  • রবিবার, ২৩ এপ্রিল, ২০২৩
  • ৯২ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গুলিবিদ্ধ লাশ উদ্ধার

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে গুলিবিদ্ধ একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (২৩ এপ্রিল) ভোরে ধানক্ষেতে স্থানীয়রা মরদেহটি দেখার পর বিজিবির সহায়তায় পুলিশ উদ্ধার করে।

স্থানীয়দের ধারনা বিএসএফের গুলিতে ঐ ব্যক্তি মারা গেছে। তবে বিজিবি বলছে স্থানীয় কোন কারনে তিনি মারা গেছেন।
নিহত ব্যক্তি মৃত তৈয়মুর রহমানের ছেলে সাদিকুর রহমান (৩২) সাধু। তিনি শাহবাজপুর ইউনিয়নের উপর চাকপাড়া গ্রামের একজন গরু ব্যবসায়ী।

সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য মনিরুল ইসলাম জানান, সকালে কৃষকরা ক্ষেতে কাজে যাবার সময় লাশটি পড়ে থাকতে দেখে তাকে খবর দিলে তিনি এর সত্যতা পান। তিনি স্থানীয়দের উদৃতি দিয়ে আরও জানান,

উপর চাকপাড়া গ্রামের সাদিকুর রাতের কোন এক সময় ভারতে চোরাচালান করতে যাবার সময় বিএসএফ সদস্যদের গুলিতে গুলিবিদ্ধ হলে তার অনুসারীরা সীমান্ত থেকে নিয়ে পালিয়ে আসার চেষ্টা করে বলে বিভিন্ন মাধ্যমে জানা গেছে। নিহতের গলার নিচে গুলি লেগেছে বলে মনে হচ্ছে।

এসময় তার মৃত্যু হলে তারা মরদেহটি ধানক্ষেতের পাশে ফেলে রেখে পালিয়ে যায়। বর্তমানে মরদেহটি সীমান্তের ১৮৩ নং মেইন পিলারের আওতাধীন এলাকায় পড়ে রয়েছে এবং বিজিবি ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে।

অন্যদিকে ৫৯ বিজিবি ব্যটালিয়নের অধিনায়ক লে: কর্ণেল গোলাম কিবরিয়া একটি মরদেহ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে জানান, সীমান্ত থেকে ফায়ারিং রেঞ্জের অনেক দুরে বাংলাদেশের অভ্যন্তরে ধান ক্ষেতে লাশটি পাওয়া গেছে।

তবে এটি বিএসএফ রিলেটেড নয়। দেশের অভ্যন্তরীন ইস্যুতে কোন কারনে সাদিকুর মারা গেছে। যা তদন্ত করে পুলিশ এর রহস্য বের করবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews