1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাঁপাইনবাবগঞ্জে জেম হত্যাকান্ডে মেয়র মোখলেসুর সহ ৪৮ জনের নামে মামলা

  • রবিবার, ২৩ এপ্রিল, ২০২৩
  • ১৩৩ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে জেম হত্যাকান্ডে মেয়র মোখলেসুর সহ ৪৮ জনের নামে মামলা

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ

রাজনৈতিক বিরোধের জেরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার ৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সাবেক যুবলীগ নেতা খাইরুল আলম জেম হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। এ মামলার এজাহারে চাঁপাইনবাবগঞ্জ পৌর মেয়র মোখলেসুর রহমানকে প্রধান আসামি করে ৪৮ জনের নাম উল্লেখ করা হয়েছে।

অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ১৫/২০ জনকে। হত্যার ঘটনার চারদিন পর শনিবার রাতে নিহতের ভাই মনিরুল ইসলাম বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় এ মামলাটি করেন। এর সত্যতা নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন।

মামলার বাদী মনিরুল ইসলাম বলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সদস্য মোখলেসুর রহমান, জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেসবাহুল হক টুটুলসহ মোট ৪৮ জনের নাম উল্লেখ করে ওই মামলা করা হয়েছে।

এ ছাড়া মামলায় আরও ১৫-২০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এ ব্যাপারে জানতে চাইলে সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ বলেন, সদর থানার ওসির সঙ্গে কথা বলে মামলা গ্রহণের বিষয়টি নিশ্চিত হয়েছি। জানা গেছে, প্রায় এক বছর থেকে চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদের সঙ্গে পৌরসভার মেয়র মোখলেসুর রহমানের বিরোধ চলছে।

নিহত যুবলীগ নেতা জেম সংসদ সদস্য আব্দুল ওদুদের অনুসারী ছিলেন। হত্যাকাণ্ডে যারা জড়িত বলে জানা যাচ্ছে তারা সবাই পৌর মেয়র মোখলেসুর রহমানের অনুসারী। চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ বলেন, খায়রুল আলম জেম হত্যার ঘটনায় তার ভাইয়ের দায়ের করা মামলা রাতেই রেকর্ড করা হয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews