1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাঁপাইনবাবগঞ্জ স্বপ্ন পূরণ ফাউন্ডেশন’র অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

  • শনিবার, ২২ এপ্রিল, ২০২৩
  • ৭৭ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ স্বপ্ন পূরণ ফাউন্ডেশন’র অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় ৪০ টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

‘ঈদের আনন্দ পৌঁছে যাক অসহায়ের দুয়ারে’ এই স্লোগান কে সামনে রেখে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্ন পূরণ ফাউন্ডেশন’র উদ্যোগে সদস্যদের সাথে নিয়ে তাঁদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

বুধবার (১৯ এপ্রিল) সারাদিন চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ১৪ ও ১৫ নং ওয়ার্ডে বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন।

এই ‘স্বপ্ন পূরণ ফাউন্ডেশন’ চাঁপাইনবাবগঞ্জ এর ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র সংগঠনের সভাপতি
আবদুল্লাহ আল মামুন সনি, সহ সভাপতি হাসিন সাদ সৌমিক, সাধারণ সম্পাদক আবদুল্লাহ জারিফ,

অর্থ বিষয়ক সম্পাদক আয়েশা জুলেখা, সাংগঠনিক সম্পাদক তিন্নি রহমান, প্রচার সম্পাদক আয়েশা রহমান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নুসরাত জাহান, মহিলা বিষয়ক সম্পাদক তূরজান প্রীতি প্রমূখ।

এবিষয়ে চাঁপাইনবাবগঞ্জ স্বপ্ন পূরণ ফাউন্ডেশন’র প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আব্দুলাহ আল মামুন সনি বলেন, প্রথম বারের মত তারা অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন।

এবছর ৪০ টি পরিবারের মাঝে শাড়ি, থ্রি পিস, লুঙ্গি, পাঞ্জাবি, গেঞ্জি, ছোট বাচ্চাদের কামিজ ও টি শার্ট সহ বিভিন্ন পোশাক প্রদান করা হয়েছে।

আমি সব সময় স্বপ্ন দেখি গরিব অসহায় হতদরিদ্র মানুষের পাশে থেকে তাদের স্বপ্ন পূরণে এগিয়ে যেতে। এরকম সমাজসেবা মূলক কর্মকান্ড ভবিষ্যতে অব্যহত থাকবে বলে জানান।

গণমাধ্যম কর্মী সহ বিশিষ্ট শিল্পপতি, ব্যবসায়ী, শিক্ষানুরাগী সহ সকলের সার্বিক সহযোগিতা চেয়ে পাশে থাকার উদাত্ত আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ফুলকুড়ি ইসলামি একাডেমি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির মেধাবী ছাত্র আব্দুলাহ আল মামুন সনির ঐকান্তিক প্রচেষ্টায় একই শ্রেণির বন্ধুদের সাথে নিয়ে আর্তমানবতার প্রত্যয়ে গড়ে তুলেছেন স্বেচ্ছাসেবী সংগঠন এই “স্বপ্ন পূরণ ফাউন্ডেশন”।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews