1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

দুর্বৃত্তদের ছোড়া ককটেল বিস্ফোরণে শ্রমিকলীগ নেতাসহ আহত ৪

  • বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩
  • ১২৩ বার পড়া হয়েছে

দুর্বৃত্তদের ছোড়া ককটেল বিস্ফোরণে শ্রমিকলীগ নেতাসহ আহত ৪

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেল থেকে দুর্বৃত্তদের ছোড়া ককটেল বিস্ফোরণের ঘটনায় এক শ্রমিকলীগ নেতাসহ আহত হয়েছে ৪ জন। বৃহস্পতিবার (২০ এপ্রিল) রাত সাড়ে ৮টার সময় জেলা শহরের আরামবাগ বঙ্গবন্ধু ক্লাবের সামনে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করে।

আহতদের মধ্যে তিনজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে চিকিৎসকরা।
ককটেল বিস্ফোরণে আহতরা হলেন, জেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক ও আরামবাগ এলাকার মো. ফিরোজের ছেলে মো. মেরাজ আলী (৩০),

রামকৃষ্ণপুর এলাকার মো. আলাউদ্দিনের ছেলে মো. বকুল (৪২), আরামবাগ এলাকার মো. রফিকুল ইসলামের ছেলে মো. সাকিল (২৫) এবং পিটিআই এলাকার মো. মোর্ত্তুজার ছেলে মো. লিটন (৩৫)।

২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মুশফিকুর রহমান জানান, ককটেল বিস্ফোরণ হয়ে রাত ১১টা পর্যন্ত মোট ৪ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে আহতদের চোখে, হাতে ও পায়ে জখম হয়েছে। অবস্থা গুরুতর হওয়ায় এদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন ককটেল বিস্ফোরণের ঘটনাটি নিশ্চিত করেন। মুঠোফোনে তিনি বলেন, ঘটনাটি শুনেছি। এবিষয়ে খোঁজ-খবর নেয়া হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews