1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

শিবগঞ্জে আর্তমানবেতর সেবায় নিয়োজিত সৈয়দ পরিবার ও জিকে ফাউন্ডেশন

  • বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩
  • ১৩৪ বার পড়া হয়েছে

শিবগঞ্জে আর্তমানবেতর সেবায় নিয়োজিত সৈয়দ পরিবার ও জিকে ফাউন্ডেশন

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ

শিবগঞ্জে স্বাধীনতা উত্তরকালে প্রথমবারের মত শুধু এবারই এতিম, অস্বচ্ছল ও অসহায় পরিবারের সদস্যদের জন্য আলাদা ভাবে মাসব্যাপী ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। শুধু তাই নয়, তাদের জন্য আলাদাভাবে ঈদ সামগ্রীর ব্যবস্থা নেয়া হয়েছে।

সুত্র মতে শিবগঞ্জে সৈয়দ পরিবারের পক্ষ থেকে, জিকে ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় ও শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ছাত্রলীগের যৌথ উদ্যোগে পবিত্র রমজান মাসের প্রথম থেকে প্রায় মাস ব্যাপী উপজেলা ১৫টি ইউনিয়নের ১৫টি স্থানে ও শিবগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডে আলাদা আলাদা কর্মসূচীর মাধ্যমে প্রায় ৪৫ হাজার এতিম,

অসহায় ও দু:স্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। তাতে খরচ হয়েছে প্রায় ৮০ লাখ টাকা। শুরু হয় প্রথম রমজান অর্থাৎ ২৪ মার্চ শাহাবাজপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এবং শেষ হয় গত ১৫ এপ্রিল শিবগঞ্জ পৌরসভার ৯ নং ওয়ার্ডে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রথম দিন ইফতার ও দোয়া মাহফিলের শুভ উদ্বোধন করেন শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জিকে ফাউন্ডেশনের সভাপতি সৈয়দ নজরুল ইসলাম।

এসময় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ সাথে থেকে সহযোগিতা করেন এবং সবশেষে শিবগঞ্জ পৌরসভার ৯ নং ওয়ার্ডে ইফতার ও দোয়া মাহফিলের মাধ্যমে। এখানেও ইফতার মাহফিল দোয়া মাহফিলের উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও জিকে ফাউন্ডেশনের সভাপতি সৈয়দ নজরুল ইসলাম,

শিবগঞ্জ পৌর মেয়র সৈয়দ মনিরুল ইসলাম সহ যুবলীগ, আওয়ামীলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। তাছাড়া গত কাল ১৮ এপ্রিল শিবগঞ্জ উপজেলা চত্বরে উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াতের সভাপতিত্বে শিবগঞ্জ উপজেলার ১৫টি ইউনিয়নের ২ হাজার এতিম, অসহায় ও দু;স্থদের মাঝে চাল, আটা, লবন, তেল, চিনি, সেমাই, পাপড়সহ বিভিন্ন ধরনের প্রায় ১৯ কেজি ওজনের একটি প্যাকেট বিতরনের শুভ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আরিফুল ইসলাম, উপজেলা সমাজ সেবা অফিসার কাঞ্চন কুমার দাস ও বিশিষ্ট সমাজ সেবক মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতা মামুন সহ আরো অনেকেই। মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতা আল মামুন জিকে ফাউন্ডেশনের বরাত দিয়ে বলেন সামনে ঈদুল ফিতর উপলক্ষে ১৫ টি ইউনিয়ন ও একটি পৌর সভার বিভিন্ন এলাকার আরো ১০ হাজার এতিম,

অসহায় ও দু:স্থদের মাঝে পর্যায়ক্রমে ঈদ সামগ্রী বিতরণ করা হবে। শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম বলেন জাতির পিতার আদর্শের অনুসারী হয়ে ও জন নেত্রী শেখ হাসিনার নির্দেশনায় যতদিন বেঁচে আছি ততদিন আমি জিকে ফাউন্ডেশনের পক্ষ থেকে ও ব্যক্তিগতভাবে এতিম দু;স্থ ও অসহায়দের মুখে হাসি ফুটানোর জন্য সেবা করে যাব ইনশাল্লাহ।

উল্লেখ্য যে সৈয়দ পরিবারের পক্ষ থেকে জিকে ফাউন্ডেশনের অর্থায়নে দীর্ঘদিন যাবত আর্তমানবেতর সেবা করে যাচ্ছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews