1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বাঁচতে হলে জানতে হবে,নিজে জানি অপরকে জানাই,বিদ্যুৎ সেক্টর এবং লোডশেডিং

  • বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩
  • ১০৮ বার পড়া হয়েছে

বাঁচতে হলে জানতে হবে,নিজে জানি অপরকে জানাই,বিদ্যুৎ সেক্টর এবং লোডশেডিং

বাঁচতে হলে জানতে হবে,নিজে জানি অপরকে জানাই।নিজে মানি অপরকে মানাই।বিদ্যুৎ সেক্টর এবং লোডশেডিং বিষয়ের কিছু ধারণা।

আমাদের দেশের বিদ্যুৎ সেবা ৩ টি ধাপে পরিচালিত হয়। সেগুলো হলো – ক) জেনারেশন, খ) সঞ্চালন, গ) বিতরণ।জেনারেশন অর্থ হল বিদ্যুৎ উৎপাদন। এই কাজটি করে থাকে পিডিবিসহ অন্যান্য প্রতিষ্ঠান এর নিয়ন্ত্রাধীন বিভিন্ন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো। উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রীডে দিয়ে দেয়া হয়।এমন নয় যে আপনার বাড়ির পাশে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থাকলেই আপনাকে সেখান থেকে সরাসরি বিদ্যুৎ দিয়ে দেয়া হবে। সকল বিদ্যুৎ কেন্দ্র হতে উৎপাদিত বিদ্যুৎ আগে জাতীয় গ্রীডে আসবে।এরপর জাতীয় গ্রীড থেকেই সারা দেশে সঞ্চালন করা হয়। পুরো বাংলাদেশের গ্রীড সিস্টেম নিয়ন্ত্রণ করে PGCB (পাওয়ার গ্রীড কোম্পানি বাংলাদেশ)। এর আরেকটি প্রতিষ্ঠান হল NLDC ( ন্যাশনাল লোড ডেচপাস সেন্টার)।

তারাই মূলত দেশের কোথায় লোডশেডিং দেয়া হবে। কোন বিদ্যুৎ কেন্দ্র উৎপাদন এ যাবে কোন কেন্দ্র কখন বন্ধ থাকবে এসব নিয়ন্ত্রণ করে থাকে। বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদনের পর তা PGCB এর ১৩২ কেভি বা তদোর্ধ্ব সঞ্চালন লাইন এর মাধ্যমে সারা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেয়া হয়।তারপর PGCB এর গ্রীড উপকেন্দ্র থেকে ৩৩ কেভি লাইনের মাধ্যমে বিভিন্ন বিতরণ সংস্থা; যেমন- REB এর আওতাধীন পল্লী বিদ্যুৎ সমিতিসমূহ, OZOPADICO, NESCO, DPDC, DESCO ইত্যাদির কাছে পাঠানো হয়।তারপর বিতরণ সংস্থা গুলো ১১ কেভি লাইনের মাধ্যমে গ্রাহক প্রান্তে পৌঁছায়। এভাবেই ধাপে ধাপে উৎপাদিত বিদ্যুৎ বিদ্যুৎকেন্দ্র হতে মানুষের দোরগোড়ায় এসে পৌঁছায় যার মূলে রয়েছে হাজারো বিদ্যুৎ কর্মীর ত্যাগ ও পরিশ্রম।


পল্লীবিদ্যুৎ বা এরকম অন্যান্য বিতরণ সংস্থা গুলো সেবা কার্যক্রম সরাসরি জনগণ এর সাথে জড়িত থাকার ফলে যেকোনো ব্যক্তিগত আক্রমণ বা আক্রোশ এসব বিতরণ প্রতিষ্ঠান এর উপর এসে থাকে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই লোডশেডিং এ বিতরণ সংস্থার কোন কিছুই করার থাকে না।পাওয়ার গ্রীডের ট্রান্সফর্মার এর ক্যাপাসিটি যদি চাহিদার তুলনায় কম থাকে বা জাতীয় গ্রীডে উৎপাদন কম থাকে সেক্ষেত্রে তাদের নির্দেশেই লোডশেডিং করা লাগে, পিজিসিবির রক্ষণাবেক্ষণ কাজের কারণেও দীর্ঘ সময় বিদ্যুৎ বন্ধ রাখতে হয় বিতরণকারী প্রতিষ্ঠানগুলোকে।

বর্তমানে যে বিদ্যুৎ সংকট চলছে তার প্রধান কারণ হলো প্রচন্ড তাপদাহ, সন্ধ্যার পর ব্যাপক হারে বিদ্যুৎ এর চাহিদা বৃদ্ধি পাওয়া। মার্কেটে মার্কেটে লাইটিং,শীতাতপ যন্ত্র ব্যবহারসহ বিভিন্ন কারণে পিক আওয়ারে প্রচুর বিদ্যুৎ এর চাহিদার সৃষ্টি হয়।এই ব্যাপক চাহিদার যোগান দিতে হিমশিম খেতে হয় পিজিসিবি এর গ্রীড উপকেন্দ্র গুলোকে। ফলে তারা বাধ্য হয়ে বিতরণ প্রতিষ্ঠানকে লোড শেডিং করায়।আরইবি’র আওতাধীন পল্লী বিদ্যুৎ সমিতিসমূহ নিজে বিদ্যুৎ উৎপাদন করে না। তারা শুধুমাত্র গ্রীড থেকে বিদ্যুৎ নিয়ে গ্রাহক পর্যায়ে বিতরণ করে। ফলে গ্রীড সমস্যাজনিত কারণে লোডশেডিং করে থাকলে এক্ষেত্রে বিতরণ সংস্থার কর্মকর্তা/ কর্মচারীদের কিছুই করার থাকে না।

জাতীয় স্বার্থে লোডশেডিং করানো হয়।পল্লী বিদ্যুৎ সমিতিসমূহের কর্মকর্তা/ কর্মচারী যদি গ্রীডের কথা না মেনে আবেগ প্রবণ হয়ে লোডশেডিং না করায় সেক্ষেত্রে গ্রীড তাদের সিস্টেম বাঁচাতে বাধ্য হয়ে ৩৩ কেভি লাইন বন্ধ করে দেই।তার মানে এটা পরিষ্কার যে চাইলেও সংকটের সময় বিদ্যুৎ দেয়া সম্ভব নয়। লোডশেডিং কারো প্রয়োজন অনুযায়ী করা সম্ভব নয়।অনেকেই বলে থাকেন ইফতার, তারাবি, সাহরী ছাড়া যেকোন সময় লোডশেডিং করান। আসলে ব্যাপারটা বলা যত সহজ বাস্তবতা তত সহজ নয়। যখনই চাহিদা বেশি ওই সময়টাতেই চাহিদা এবং যোগানের ভারসাম্য রক্ষার জন্য লোডশেডিং করতে হবে।

 

অন্যথায় সিস্টেমের মারাত্বক ক্ষতি হবে পরে যা কাটিয়ে উঠতে হয়ত পুরো একটি জেলাকেই দীর্ঘসময় বিদ্যুৎ বিহীন (ব্লাক আউট) থাকা লাগতে পারে। তাই আবেগী হয়ে মারমার কাটকাট বা চাকরি ছেড়ে চলে যান এ জাতীয় কথা বলা যত সহজ বাস্তবতা ততই কঠিন।যে হুমকি দিচ্ছে তাকেও যদি ঐ অফিসারের চেয়ারে বসিয়ে দেয়া হয় সেও কিন্ত পারবে না বিদ্যুৎ দিতে। একটা সিস্টেমের টেকনিক্যাল ডিফিকাল্টিগুলো অনুধাবন করে ও সহনশীল আচরণ করার জন্য সকলের প্রতি বিনীত অনুরোধ রইলো।

ধন্যবাদান্তে -একজন আলোর ফেরীওয়ালা।

অনলাইন ডেস্ক : নিউজ

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews