১৭ এপ্রিল সোমবার অভয়নগর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়া রোগীদের মাঝে এবং অভয়নগর স্বাধীনতা চত্বরে ও চৌরাস্তায় সমবেত দুঃস্থ অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার অধিকারী, সাবেক অতিরিক্ত সচিব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। এসময় উপস্থিত ছিলেন -সৈয়দ রিপন, (সাংবাদিক-যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন), মোস্তাক আহম্মেদ (সাধারণ সম্পাদক, অভয়নগর রিপোটার্স ক্লাব), আবুল বাশার (যুগ্ম সাধারণ সম্পাদক, অভয়নগর রিপোটার্স ক্লাব), ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান (সদস্য, অভয়নগর রিপোটার্স ক্লাব), মোহাম্মদ আলী (সম্মিলিত সাংবাদিক পরিষদ), মিঠুন দত্ত (সদস্য, অভয়নগর প্রেসক্লাব), সুমিত কুমার ভৌমিক (সদস্য, অভয়নগর প্রেসক্লাব)। ইফতার বিতরণ শেষে স্থানীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করা হয়।
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক এ মাহে রমজান মাসে ধারাবাহিকভাবে এলাকার দুঃস্থ এতিম ও অসহায় দরিদ্র জনগোষ্ঠীর মাঝে ইফতার বিতরণ করা হচ্ছে।

Leave a Reply