1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার হরিমোহন গাবতলা পাঠাগার মসজিদে তারাবির নামাজ পড়তে গিয়ে অটোরিকশা হারালেন ইভান

  • সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩
  • ২০৩ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার হরিমোহন গাবতলা পাঠাগার মসজিদে
তারাবির নামাজ পড়তে গিয়ে অটোরিকশা হারালেন ইভান

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার হরিমোহন গাবতলা পাঠাগার মসজিদে তারাবির নামাজ পড়তে গিয়ে অটোরিকশা হারালেন ইভান আলী। নামাজ পড়া শেষ করে বাইরে এসে অটোরিকশা না দেখতে পেয়ে কান্নায় ভেঙে পড়েন ওই রিকশাচালক।

রোববার (১৬ এপ্রিল) রাতে চাঁপাইনবাবগঞ্জ হরিমোহন গাবতলা পাঠাগার মসজিদের পাশে গ্লোরি কম্পিউটার সেন্টারের সামনে থেকে চোর চক্র তার অটোরিকশাটি চুরি করে।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মাহফুজুল হক চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

ইভান আলী জানান, তিনি চাঁপাইনবাবগঞ্জ হরিমোহন স্কুলে পিয়নের অস্থায়ী চাকরি করেন। স্কুল থেকে তিনি মাসে ৬ থেকে ৭ হাজার টাকা বেতন পান।

কিন্তু তার এই সামান্য বেতনের টাকা দিয়ে পরিবার চালানো সম্ভব নয়। তাই তিনি অবসর সময় বা রাতের বেলায় বাড়তি আয়ের আশায় অটোরিকশা চালান। তিনি অটোরিকশাটি লোন করে ক্রয় করেছেন। তার মাসিক কিস্তি লাগে ১৮০০০ টাকা।

ইভান আলী বলেন, আমি এখন কিভাবে কিস্তি পরিশোধ করব ও সংসার চালাব। আমার পরিবার এখন না খেয়ে থাকবে। আর মাত্র কদিন পর ঈদ, আমি এখন কি করব। তার এমন কান্নার খবর শুনে ঘটনাস্থলে ছুটে আসেন তার বিদ্যালয়ের শিক্ষক মাহবুব আলম।

শিক্ষক মাহবুবুল হক বলেন, ইভানের অটোরিকশা চুরির খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসি। ইভান আলী অনেক দরিদ্র। সে স্কুলে চাকরির পাশাপাশি রাতের বেলায় অটোরিকশা চালান। ঋণের টাকায় কেনা অটোরিকশা হারিয়ে তিনি কান্নায় ভেঙে পড়েছেন।

এরপর রাতেই ইভান আলীকে সঙ্গে নিয়ে তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় চুরি হওয়া অটোরিকশার জন্য সাধারণ ডায়েরি করেন। এসময় তিনি অটোরিকশাটি দ্রুত উদ্ধারের চেষ্টা করার জন্য প্রশাসনকে অনুরোধ করেন। এছাড়াও সমাজসেবক ও বিত্তবানদের তার এই দুঃসময়ে পাশে থাকার আহ্বান জানান।

ওসি, তদন্ত মাহফুজুল হক চৌধুরী জানান, চুরি হওয়া অটোরিকশা উদ্ধারে পুলিশ কাজ শুরু করেছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews