1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সেতুর অভাবে জনদুর্ভোগে দশ গ্রামের ৪০ হাজার মানুষ

  • সোমবার, ১ আগস্ট, ২০২২
  • ২৩৩ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ (শিবগঞ্জ) প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাঁশের সাঁকো দিয়ে ১০ গ্রামের প্রায় ৪০ হাজার লোক পারাপার করে তাদের দৈনন্দিন জীবনযাপন করছে। উপজেলার শ্যামপুর ইউনিয়নের ওমরপুর ঘাটের দুই পারে সংয়োগ সড়ক থাকলে ও নেই সেতু । পাগলা নদীর উপরে বাঁশের সাঁকো দিয়ে অত্র ইউনিয়নের ১ ও ২নং ওয়ার্ড সহ ১০ টি গ্রামের প্রায় ৪০ হাজার লোক দীর্ঘদিন ধরে চলাচল করছে । আরও কতদিন বাঁশের সাঁকো দিয়ে পারাপার হতে হবে তা কেউ জানে না।

শ্যামপুর ইউনিয়নে রয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভবানীপুর মাদরাসা, হাজী মমতাজ আলী ডিগ্রী কলেজ, শ্যামপুর ইউনিয়ন পরিষদ, পোস্ট অফিস, ভূমি অফিস , চামার হাটসহ বেশ কিছু গুরুত্বপূর্র্ণ স্থাপনা। এছাড়াও রয়েছে সবজি ও আম চাষের অমূল্য সম্পদ। পর্যটকদের দেখার মতো রয়েছে সারি সারি আম বাগান।ভুক্তভোগীরা জানাই, বাঁশের সাঁকো দিয়ে মালামাল বহন করা যায় না।

গাড়ি চলাচলের সুবিধা না থাকায় দ্বিগুণ মজুরী দিয়ে মালামাল পারাপার করতে হয়। তাতে সময় যেমন বেশি লাগে, লাভও হয় তেমন কম। আমাদের আম ফলসহ ফসলাদি ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো দিয়ে পারাপার করতে গিয়ে অনেক ক্ষতিগ্রস্ত হয়। এ এলাকার ছাত্র-ছাত্রীদের যাওয়ার পারাপারের একমাত্র পথ হলো বাঁশের সাঁকো। বর্ষা মৌসুমে যেন ছাত্র-ছাত্রীদের জন্য মরণ ফাঁদ। অনেক কষ্টে তাদেরকে যেতে হয় কাঁদা ও বাঁশের সাঁকো পার হয়।
এ এলাকার ছাত্র-ছাত্রীরা অনেক কষ্ট করে শিক্ষা গ্রহণের জন্য ভবানীপুর মাদ্রাসা, হাজী মমতাজ আলী ডিগ্রী কলেজে কয়েক’শ ছাত্রীরা আসা যাওয়া করে থাকে।

সেতুটি নির্মিত হলে এলাকার ছাত্র-ছাত্রীরাসহ স্থানীয় বাসিন্দারা খুবই উপকৃত হবে। শ্যামপুর ইউপি চেয়ারম্যান মো রবিউল ইসলাম বলেন, শ্যামপুর ওমরপুর ঘাটে ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো দিয়ে শ্যামপুর ইউনিয়ন ১ ও ২ নম্বর ওয়ার্ড সহ দশটি গ্রামের মানুষ যাতায়াত করে, এপারের অনেক লোকের জমি কয়লা দিয়ারে রয়েছে অনেক অসুবিধা হচ্ছে, প্রধানমন্ত্রীর কাছে আমার দাবি দ্রুত সেতু নির্মাণের ব্যবস্থা গ্রহণ করা হোক।

৪৩- চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল বলেন, শ্যামপুর ইউনিয়নের ওমরপুর ঘাটের দ্রুত একটি সেতু নির্মাণের আশ্বাস দিয়ে, তিনি জানালেন একনেকে পাশ হলে সেতুর কাজ শুরু হবে ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews