1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশের সাফল্য, ১ কেজি ২০ গ্রাম হেরোইন সহ গ্রেফতার ১

  • রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩
  • ২৭০ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশের সাফল্য, ১ কেজি ২০ গ্রাম হেরোইন সহ গ্রেফতার ১

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় সীমান্ত এলাকা দিয়ে হেরোইন আমদানির মূলহোতা সেলিম রেজা (২০) নামে একজন হেরোইন ব্যবসায়ীকে আটক করেছে সদর মডেল থানা পুলিশ। গোয়েন্দা তথ্যের ভিক্তিতে আটক অভিযান পরিচালনা করে ১ কেজি ২০ গ্রাম হেরোইন সহ সদর পুলিশের চৌকস একটি দল হাতেনাতে তাকে আটক করে।

শনিবার (১৫ এপ্রিল) দুপুর সোয়া ২ টার দিকে ভারতীয় সীমান্তবর্তী এলাকার সদর উপজেলার আলাতুলি ইউনিয়নের কোদালকাটি জেলেপাড়া গ্রামে সেলিম রেজাকে আটক করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব, বিপিএম, পিপিএম (বার) এর দিক নির্দেশনায় ও চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাজ্জাদ হোসেন এর নেতৃত্বে এসআই আমিনুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অত্র সদর মডেল থানার আলাতুলী ইউনিয়নের পদ্মা নদীর দূর্গম ভারতীয় সীমান্ত এলাকা কোদালকাটি জেলেপাড়া গ্রামে হামিদুল হক এর বসতবাড়ী থেকে হেরোইন সহ আসামী সেলিম রেজা (২০) কে আটক করে।

আটককৃত সেলিম রেজা আলাতুলি ইউনিয়নের কোদালকাঠি-জেলেপাড়া গ্রামের সুরাতন বেগম ও আব্দুল খালেক গুডুর ছেলে।

তবে তার অপর দু’জন সহযোগী অভিযান পরিচালনাকালে ঘটনাস্থল হতে কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাজ্জাদ হোসেন জানান, এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি নিয়মিত মাদক মামলা দায়ের হয়েছে।

সংক্রান্তে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার মামলা নং-১৭, তাং-১৫/০৪/২০২৩ খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) এর ৮(গ) রুজু হয়। মামলাটি তদন্তাধীন। পলাতক আসামি দু’জনকে গ্রেফতারের চেষ্টা অব্যহত রয়েছে।

উল্লেখ্য, তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews