লালমনিরহাট প্রতিনিধিঃ
মার্চ-২০২৩ মাসের সার্বিক পারফরমেন্সে আদিতমারী থানা রংপুর রেঞ্জ এ দ্বিতীয় প্রাপ্তি হয়েছে।
সাবির্ক কর্মমূল্যায়নে লালমনিরহাট জেলায় বিশেষ অবদান রাখায় লালমনিরহাট জেলা পুলিশের সম্মানিত অভিভাবক পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম আদিতমারী থানার পক্ষে অফিসার ইনচার্জ মোজাম্মেল হককে পুরস্কার প্রদান করেন।
এবং একই থানায় কর্মরত এসআই মিজানুর রহমান সার্বিক পারফরমেন্সে জেলার শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টর হিসেবে পুরস্কার প্রাপ্ত হয়েছে।
আদিতমারী থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক বলেন,ধন্যবাদ জনগনের প্রকৃত সেবক, সততার সমুজ্জ্বল ব্যক্তিত্ব, জনবান্ধব পুলিশের রোল মডেল ও আদর্শ, রংপুর রেঞ্জ পুলিশের অভিভাবক রংপুর রেঞ্জ ডিআইজি জনাব মোহাঃ আবদুল আলীম মাহমুদ বিপিএম স্যার এবং অতিরিক্ত ডিআইজি জনাব এস. এম রশিদুল হক পিপিএম স্যারেকে।
Leave a Reply