ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
শিবগঞ্জের বিনোদপুর ইউপির আইড়ামারীতে ছিনতাই কারির হাতে মৃত ভগু মন্ডলের ছেলে আবু হায়াত নিটু মারাত্মক ভাবে আহত হয়েছে বলে জানা গেছে।
রাত আনুমানিক ১২ টা সময় বাখোরালি বাজার হতে আইড়া মারী তার নিজ গ্রামে যাওয়ার পথে এ ঘটনা ঘটে।
এ সময় ছিনতাইকারীরা তার হাতে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেয়, যা আনুমানিক তিন লক্ষ টাকা, তার চিৎকারে এলাকা বাসি ছুটে এলে সন্ত্রাসির দল সেখান থেকে পালিয়ে যায়।
তার হাত ও পায়ের উপর উপর্যপুরি দেশী হাসুয়ার কোপ দিয়েছে বর্তমানে তার অবস্থা আশংকাজনক। রাতেই তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়।
পুলিশ খবর পেয়ে এস আই আলামিনের নেতৃত্বে রাতেই অভিযান চালিয়ে সাহেব নামে এক সন্ত্রাসিকে গ্রেফতার করতে সক্ষম হয়।


Leave a Reply