লালমনিরহাট প্রতিনিধিঃ
আদিতমারী থানার বিশেষ অভিযানে জুয়ার আসর হইতে জুয়া খেলা অবস্থায় জুয়ার সরঞ্জামাদিসহ ০২(দুই) জন জুয়াড়ি গ্রেফতার এবং ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।
আজ আদিতমারী থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হকে নির্দেশে জুয়ার বিরুদ্ধে
চলমান বিশেষ অভিযানে আদিতমারী থানাধীন ৩নং কমলাবাড়ী ইউনিয়নের বড় কমলাবাড়ী মৌজাস্থ চন্দনপাঠ এলাকার জব্বারে ছেলে জনৈক মো: শরীফ উদ্দিন
বাঁশঝার থেকে মোঃ আরিফুল ইসলাম (৩২), মোঃ আইনুল ইসলামকে(২৮) জুয়া খেলা অবস্থায় গ্রেফতার করে পুলিশ।
পরে আটককৃত জুয়াড়িদের ভ্রাম্যমান আদালতে সোপর্দ করিলে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট,রওনাতুল জান্নাত দুইজন আসামীকেই ০৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০/-( একশত) করে জরিমানা করেন। আসামীদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


Leave a Reply