1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

প্রতারণা ঠেকাতে গোয়েন্দা পুলিশের জ্যাকেটে কিউ আর কোড

  • সোমবার, ১ আগস্ট, ২০২২
  • ১৫৭ বার পড়া হয়েছে

নকল পোশাক ব্যবহার করে ছিনতাই, অপহরণ ও ডাকাতির মত অপরাধ ঠেকাতে কুইক রেসপন্স কোড (কিউআর) যুক্ত নতুন জ্যাকেট এনেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ- ডিবি।

পোশাকের ওই কোড স্ক্যান করলেই অভিযান বা আটক করতে আসা ব্যক্তি ডিবি পুলিশের দায়িত্বপ্রাপ্ত কি না সে বিষয়ে নিশ্চিত হওয়া জানা যাবে।

সোমবার ঢাকা মহানগর পুলিশ- ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মলেন ডিবি’র অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ এ বিষয়ে বিস্তারিত জানান।

তিনি বলেন, “গোয়েন্দা পুলিশের নতুন জ্যাকেটে এই প্রথম গোপনীয় নম্বর, ডিবি এবং ডিএমপির সমন্বয়ে কুইক রেসপন্স কোডের (কিউআর) ব্যবস্থা থাকছে।

“সন্দেহ হলেই কেউ ডিবির পোশাকে থাকা কিউ আর কোড স্ক্যান করে নিশ্চিত হতে পারবেন।”

জ্যাকেটের দুই পাশে ডিএমপি এবং ডিবির রঙিন লোগো ব্যবহার করা হয়েছে জানিয়ে অতিরিক্ত কমিশনার বলেন, “জ্যাকেটে রিফ্লেক্টিং টেপ থাকায় রাতে আলোতে দূর থেকে ডিবি পুলিশের উপস্থিতি বোঝা যাবে।“

হারুন অর রশীদ বলেন,“বর্তমানে ডিবি যে জ্যাকেট পরে অভিযান চালাচ্ছে তা বেশ পুরনো। অনেকদিন ধরে জ্যাকেটটি ব্যবহারের ফলে অনেক প্রতারক চক্র বাইরে থেকেও এটি তৈরি করতে পারছে।

“বিভিন্ন সময় জ্যাকেটটির হুবহু কপি ভুয়া ডিবি সদস্যদের কাছে পাওয়া গেছে। ভবিষ্যতে কেউ যেন এভাবে প্রতারণার শিকার না হন, সে জন্যই এই জ্যাকেটে কুইক রেসপন্স কোডের ব্যবস্থা করা হয়েছে।”

এছাড়া প্রয়োজনীয় নোটবুক, কলম ও কাগজপত্র রাখতে জ্যাকেটে অতিরিক্ত পকেট রাখা হয়েছে বলেও জানান এই গোয়েন্দা পুলিশ প্রধান।

সংগ্রহ     বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews