1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

সীমান্তে ছদ্মবেশে ৭ কোটি টাকার হেরোইন উদ্বার করল র‍্যাব-বিজিবি, চতুর্থবারের চেষ্টায় আটক মাদক সম্রাট

  • বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩
  • ৯৭ বার পড়া হয়েছে

সীমান্তে ছদ্মবেশে ৭ কোটি টাকার হেরোইন উদ্বার করল র‍্যাব-বিজিবি, চতুর্থবারের চেষ্টায় আটক মাদক সম্রাট

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় সীমান্ত এলাকা দিয়ে হেরোইন আমদানির মূলহোতা শফিকুল ইসলাম লাদেন (৪৫)। এর আগে গোয়েন্দা তথ্যের ভিক্তিতে তাকে আটক করতে তিনবার অভিযান পরিচালনা করে র‍্যাপিড এ্যাকশন ব্যাটলিয়ন-র‍্যাব। কিন্তু র‍্যাবের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যায় চারটি মাদক মামলার আসামী লাদেন।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চতুর্থবার র‍্যাব ও বিজিবির যৌথ অভিযানে তাকে ৭ কোটি ২০ লাখ টাকা মূল্যের ৭ কেজি ১৩০ গ্রাম হেরোইনসহ আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রাত সাড়ে ১২ টার দিকে সীমান্তবর্তী এলাকার সদর উপজেলার আলাতুলি ইউনিয়নের কোদালকাটি গ্রামে শফিকুল ইসলাম লাদেনকে আটক করা হয়।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুরে র‍্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান, র‍্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার।

র‍্যাব অধিনায়ক জানান, সীমান্তে ভারত থেকে আসা হেরোইন আমদানির মূলহোতা শফিকুল ইসলাম লাদেন। এর আগে র‍্যাব তিনবার অভিযান পরিচালনা করেও তাকে আটক করা যায়নি।

সীমান্ত এলাকা হওয়ায় বৃহস্পতিবার মধ্যরাতে ৫৩ বিজিবি ব্যাটলিয়নের সাথে যৌথ অভিযান পরিচালনা করে র‍্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল। এসময় তার বসতবাড়ির টয়লেটের ট্যাংকের পিছনে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় ৭ কেজি ১৩০ গ্রাম হেরোইনসহ আটক করা হয়।

লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার আরও জানান, চাঁপাইনবাবগঞ্জের পোলডাঙ্গা সীমান্তে হেরোইনের একটি বিশাল চালানের তথ্য ছিল র‍্যাবের কাছে। এ তথ্যের ভিত্তিতে দীর্ঘদিন ধরে গোয়েন্দা তৎপরতা অব্যাহত ছিল।

কিন্তু সীমান্তের দুর্গম এলাকায় বসবাস এবং আটককৃত লাদেনের শক্তিশালী সিন্ডিকেটের কারণে তাকে কোনোভাবেই আটক সম্ভব হয়নি। পরবর্তীতে ক্যাম্পের একটি অভিযানিক দল নদীপথে মোটরচালিত নৌকাযোগে ছদ্মবেশে চর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে।

এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে উল্লেখ করে র‍্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার বলেন, চলতি বছরে র‍্যাব-৫ এর সবচেয়ে বড় সাফল্য এটি। এ বছর এর চেয়ে বড় কোন চালান আটক করতে পারেনি র‍্যাব।

এছাড়াও সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, র‍্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. আমিনুল ইসলামসহ র‍্যাব ও বিজিবির বিভিন্ন স্তরের সদস্যরা।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews