1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বাঘারপাড়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১

  • বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩
  • ১৬৪ বার পড়া হয়েছে

যশোরের বাঘারপাড়ায় যাত্রীবাহী বাস ও মাছ ভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। আজ বৃহস্পতিবার (১৩ এপ্রিল) উপজেলার বন্দবিলা ইউনিয়নের রাঘবপুর এলাকায় যশোর-মাগুরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুস সামাদ (৩৫) মাগুরার মহম্মদপুর উপজেলার মৌসা গ্রামের তোয়াফ মোল্যার ছেলে।

আহতদের মধ্যে যাদের পরিচয় পাওয়া গেছে তারা হলেন, একই জেলার শালিখা উপজেলার পিয়ারপুর গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে নাজমুল (৩০) ও শ্রীপুর উপজেলার টুঙ্গিপাড়া গ্রামের বাবর আলীর ছেলে ফারুক হোসেন (৩৮)। নিহত ও আহতরা সবাই বাসের যাত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, যশোর থেকে ছেড়ে আসা মাগুরাগামী যাত্রীবাহী লোকাল বাস সকাল ৭টার দিকে বাঘারপাড়ার রাঘবপুর এলাকায় পৌঁছায়। এ সময় বিপরীত দিক থেকে আসা মাছ ভর্তি দ্রুতগামী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসে থাকা অন্তত ১০ জন যাত্রী কমবেশি আহত হন। এর মধ্যে গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় আব্দুস সামাদ নামে একজন মারা গেছেন। আহত বাকি বাসযাত্রীরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। খবর পেয়ে বারোবাজার হাইওয়ে থানা পুলিশ এসে দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে নিলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

বারোবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম জানান, দুর্ঘটনাকবলিত বাসটি তাদের হেফাজতে রয়েছে। ঘাতক ট্রাক স্থানীয় শ্রমিক ইউনিয়নের সদস্যরা মাগুরায় আটকে রেখেছেন বলে তথ্য মিলেছে। সেখানে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

সংগ্রহ কালের কন্ঠ

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews