ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ সি.এন.পি.আই স্বেচ্ছাসেবী সংস্থার আয়োজনে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। “সুশিক্ষার পাশাপাশি মানব সেবায় এগিয়ে আসি”
এই স্লোগানকে সামনে রেখে আজ সোমবার (১ই আগস্ট) সকাল ৯ টায় সি.এন.পি.আই স্বেচ্ছাসেবী সংস্থার আয়োজনে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের অডিটোরিয়ামে উদ্বোধন করেন ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন।
উক্ত উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ ২৫০ সয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের মেডিক্যাল অফিসার ও সি.এন.পি.আই স্বেচ্ছাসেবী সংস্থার উপদেষ্টা ডা.ফাহাদ আকিদ রেহমান।
সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী এ.জে.এম মাসুদুর রহমান।
সঞ্চালনা করেন সি.এন.পি.আই স্বেচ্ছাসেবী সংস্থার সভাপতি মোঃ আতিকুল ইসলাম।
উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সি.এন.পি.আই স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য হাবিবুর, জাহিদুল, কাফি, নিলয় আহমেদ, সাইফুল, মোক্তাদেরুল, নাহিদ, রাব্বি, আব্দুর রহমান, সুবেল আলি, দিপ্ত চন্দ্র, আব্দুল মালেক, জাহাঙ্গীর আলম, নাইম আহমেদ, আলি আকবর সামি সহ অন্যান্যরা।
অনুষ্ঠান পরিচালনা করেন সি.এন.পি.আই স্বেচ্ছাসেবী সংস্থার আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিলেন জেলার স্বনামধন্য মমতা হাসপাতাল।
Leave a Reply