1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাঁপাইনবাবগঞ্জে চাঞ্চল্যকর মাটি ব্যবসায়ী মনিরুল হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার

  • বুধবার, ১২ এপ্রিল, ২০২৩
  • ১৩২ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে চাঞ্চল্যকর মাটি ব্যবসায়ী মনিরুল হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জে চাঞ্চল্যকর মাটি ব্যবসায়ী মনিরুল (৪৫) ইসলাম হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। পরে গ্রেপ্তার দুই আসামিকে সদর মডেল থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এর আগে মঙ্গলবার (১১ এপ্রিল) দিবাগত রাত সোয়া ১২টার দিকে সীমান্তবর্তী বকচর থেকে তাদের গ্রেপ্তার করে টহলরত বিজিবি সদস্যরা। গ্রেপ্তারকৃতরা হলেন, বাগডাঙার একরামুল হকের ছেলে মো. বাবু ও একই এলাকার বাদল আলী।

সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজুল হক চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেছেন।

পরিদর্শক (তদন্ত) মাহফুজুল হক চৌধুরী বলেন, রোববার রাতে কুপিয়ে হত্যা করা হয় মাটি ব্যবসায়ী সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কালিনগর বাবলাবোনা গ্রামের মনিরুল ইসলামকে। এ ঘটনায় ওই দিন রাতেই দুজনের নামসহ আরও অজ্ঞাতনামা ৫ / ৬ জনকে আসামি করে মামলা দায়ের করেন নিহতের স্ত্রী উজলেফা বেগম। এ মামলার এজাহার নামীয় আসামি বাবু ও বাদল আত্মগোপনে থেকে পার্শ্ববর্তী ভারতে পালানোর জন্য সীমান্ত এলাকায় অবস্থান করছিল। বিষয়টি জানতে পেরে বিজিবির সহযোগিতা নেওয়া হয়। বিজিবি সদস্যরা তাদের গ্রেপ্তার করে পুলিশের কাছে সোপর্দ করে।

মাহফুজুল হক চৌধুরী আরও বলেন, গ্রেপ্তার দুই আসামিকে জিজ্ঞাসাবাদ চলছে। আগামীকাল বৃহস্পতিবার তাঁদের আদালতে পাঠানো হবে। অন্য আসামিদের ধরতে অভিযান চলছে।

নিহতের চাচাতো ভাই ওবাইদুল হক জানিয়েছিলেন, গত রোববার রাতে মনিরুল ইসলাম ইংলিশ মোড়ে মাটির ব্যবসা সংক্রান্ত মিটিং করে বাইসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। পথে ককটেল ফাটিয়ে তাঁর গতিরোধ করা হয়। সাইকেল থেকে নামা মাত্রই কয়েকজন দুর্বৃত্ত তাঁকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হলে পথেই তাঁর মৃত্যু হয়।

ওবাইদুল হক আরও জানান, হাসপাতালে নেওয়ার পথে হত্যায় জড়িত দুজন ব্যক্তির পরিচয় নিশ্চিত করেন মনিরুল ইসলাম। তাঁরা হলেন, মো. বাবু ও রনি। এরা দুজনই একই এলাকার বাসিন্দা।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, কী কারণে ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে, জিজ্ঞাসাবাদ শেষে প্রকৃত ঘটনা জানানো হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews