ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের আজগবি গ্রাম অংশে পাগলা নদীর পাড়ে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়।
মঙ্গলবার (১০ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে অবৈধভাবে মাটি উত্তোলনের কারনে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্টে, অবৈধভাবে পাগলা নদীর বাঁধের মাটি উত্তোলনের অপরাধে ৪ (চার) জনকে ৭ দিন করে কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে এবং একটি ট্রাক জব্দ করা হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ জুবায়ের হোসেন মোবাইল কোর্ট পরিচালনা করেন। শিবগঞ্জ থানা পুলিশ মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা করেন।
কারাদণ্ডাদেশ কৃত আসামিরা হলো শিবগঞ্জ উপজেলার বালুটুঙ্গী গ্রামের মোঃ জাহির ইসলামের ছেলে ডালিম আলী (২৫),
একই উপজেলা ও গ্রামের আসমানি মড়লের ছেলে সোহেল রানা (২২), দাদনচক গ্রামের টিপু সুলতানের ছেলে নাসির উদ্দিন (২০) ও দোভাগী গ্রামের মোঃ সাইদুর রহমানের ছেলে সোহেল রানা (১৯)।
শিবগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ জুবায়ের হোসেন অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন জনস্বার্থে এই অভিযান চলমান থাকবে।
Leave a Reply