ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জে সর্বস্তরের জনগণের সুখ, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় মিলাদ, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৬ এপ্রিল) বিকেলে আলী’জ ড্রিম ফিলিং স্টেশনের আয়োজনে সদর উপজেলার বারঘরিয়া-লাহারপুর পেট্রোল পাম্প চত্তরে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে আলী’জ ড্রিম ফিলিং স্টেশনের স্বত্ত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মান্নান ঠিকাদারের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোজাহার আলী প্রামাণিক
।
আলী’জ ড্রীম ফিলিং স্টেশনের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সুমন আলীর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, বিশিষ্ট ব্যবসায়ী মতিউর রহমান, রাজু আহমেদ, মাসুদুর রহমান মাসুদ, নবী ঠিকাদার, মুক্তার আলীসহ অন্যরা। এ সময় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসিকুজ্জামান আসিক, চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট সাধারণ সম্পাদক রিয়াদ, বারঘরিয়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি জোবায়ের সহ স্থানীয় আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়ী, মান্যগন্য ব্যক্তিবর্গ ও মোহাম্মদপুর মাদ্রাসা সহ হাফেজিয়া মাদ্রাসার শতাধিক ছাত্র উপস্থিত ছিলেন।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আলী’জ ড্রীম ফিলিং স্টেশনের ম্যানেজার আবুজার গিফারী ও ক্যাসিয়ার ফরহাদ নাসিম।
ইফতারের পূর্বে মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হায়। দোয়া পরিচালনা করেন মাওলানা মোঃ মনিরুল ইসলাম।
Leave a Reply