ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মানদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় একজনকে ১০ দিনের কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে।
কারাদন্ডাদেশকৃত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কালিনগর-মিরেরচর এলাকার নজরুল ইসলামের ছেলে সেলিম রেজা, (২৯)।

শিবগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ জুবায়ের হোসেন জানান, আজ শুক্রবার (০৭ এপ্রিল) সকাল ১০ ঘটিকা হতে ঘোড়াপাখিয়া ইউনিয়নের পদ্মা নদীর ৫ ও ৬ নং ঘাটে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়।

পদ্মানদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ওই একজনকে ১০ দিনের কারাদণ্ডাদেশ দেয়। সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ জুবায়ের হোসেন মোবাইল কোর্ট পরিচালনা করেন। মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা করেন শিবগঞ্জ থানা পুলিশ এবং নৌ-পুলিশ, গোদাগাড়ী ইউনিট, রাজশাহী।
রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় জনস্বার্থে পরিচালিত এমন অভিযান অব্যাহত রাখা হবে বলে জানান সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন।


Leave a Reply