1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

নাচোলে ব্যানারে মন্ত্রী-এমপির নামের ভুল বানানে অসন্তোষ খাদ্যমন্ত্রী

  • রবিবার, ৩১ জুলাই, ২০২২
  • ৪৫০ বার পড়া হয়েছে

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে একটি মাদরাসা পরিদর্শনে গিয়ে ব্যানারে নিজের নামের ভুল বানান দেখে অসন্তোষ প্রকাশ করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। রবিবার (৩১ জুলাই) মন্ত্রী নাচোল রেলস্টেশন সংলগ্ন আল জামিয়াতুল মারকাজিয়া দারুল উলুম আল ইসলামিয়া মাদরাসা পরিদর্শন করেন। এসময় মন্ত্রীকে শুভেচ্ছা জানানোর ব্যানারে সাধন চন্দ্র মজুমদারের জায়গায় স্বাধন চন্দ্র মজুমদার লেখা দেখে ভুল ধরিয়ে দেন খাদ্যমন্ত্রী।

অসন্তোষ প্রকাশ করে নামের বানানে সর্তক থাকার পরামর্শ দেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। খাদ্যমন্ত্রী ছাড়াও মাদরাসার অন্যতম দাতা ও ঢাকা-১১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ কে এম রহমতুল্লাহ’র নামের বানানেও ভুল দেখা যায়। সেখানে এ কে এম রহমতুল্লাহ’র জায়গায় লেখা ছিল এ কে এম রহমতউল্লাহ্।

শুভেচ্ছা স্বাগতম শীর্ষক ব্যানারে এই নামের বানানে ভুল করা হয়। মাদরাসা পরিদর্শনে গিয়ে মন্ত্রী নিজেই মাদরাসায় প্রবেশের আগে এই ভুল বানান ধরিয়ে দেন। পরে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার ও এমপি এ কে এম রহমতুল্লাহ মাদরাসার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।

নাম প্রকাশ না করার শর্তে উপস্থিত এক আওয়ামীলীগ নেতা বলেন, বিষয়টি অত্যান্ত দুঃখজনক। একজনের নাম যেকোনভাবে বানান ভুল হতেই পারে। তবে মন্ত্রী-এমপির মতো গুরুত্বপূর্ণ দুইজন ব্যক্তির নামেরই বানান ভুল হবে, এটা মেনে নেয়ার মতো নয়। মাদরাসা কর্তৃপক্ষের চরম গাফেলতি রয়েছে, এতে কোন সন্দেহ নেই। বিষয়টি খতিয়ে দেখা দরকার।

এবিষয়ে আল জামিয়াতুল মারকাজিয়া দারুল উলুম আল ইসলামিয়া মাদরাসার সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুর রহমান বলেন, বিষয়টি অনাকাঙ্ক্ষিত। যাদেরকে দায়িত্ব দেয়া হয়েছিল, তাদের দায়িত্বহীনতার কারনেই এমনটি হয়েছে। এসব বিষয়ে আরও বেশি সচেতন হওয়া প্রয়োজন বলে জানান তিনি।

মাদরাসার অধ্যক্ষ আব্দুল্লাহিল কাফি জানান, আমি সরাসরি বিষয়টি দেখিনি। যারা ব্যানার তৈরি করেছে তারাই ভালো বলতে পারবে। তবে ভুলটি অবশ্যই অনিচ্ছাকৃত। এমনকি মন্ত্রী মহোদয় আমাদের ভুল ধরিয়ে দেয়ার সময়ে আমরা ভীষণভাবে লজ্জিত হয়েছি।

এসময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (গোমস্তাপুর সার্কেল) শামসুল আজম, নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, নাচোল পৌরসভার মেয়র আব্দুর রশিদ খান ঝালু, নাচোল থানার অফিসার-ইন-চার্জ মিন্টু রহমান, মাদরাসার অধ্যক্ষ আব্দুল্লাহিল কাফি, মাদরাসার শিক্ষকগণ, ব্যবস্থাপনা কমিটির সদস্যসহ স্থানীয় আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews