1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাঁপাইনবাবগঞ্জে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ও বায়োমেট্রিক গ্রহণ কার্যক্রমের উদ্বোধন

  • বুধবার, ২৯ মার্চ, ২০২৩
  • ১১৩ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ও বায়োমেট্রিক গ্রহণ কার্যক্রমের উদ্বোধন

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিআরটিএ চাঁপাইনবাবগঞ্জে উদ্যোগে একই দিনে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ও বায়োমেট্রিক গ্রহণ কার্ষত্রুমের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৯ মার্চ ) সকালে জেলা প্রশাসন ও বিআরটিএ আয়োজনে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় ভবনে প্রধান অতিথি থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসিফ আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবুল কালাম সাহিদ, নবাবগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ প্রফেসর মোঃ ইব্রাহিম, বিআরটিএর সহকারী পরিচালক মোঃ শাহজামান হক, বিআরটিএর মোটরযান পরির্দশক মোঃ সেলিম উদ্দিন, ট্রাফিক ইন্সপেক্টর আনিসুর রহমান, সহকারী পরিদর্শক আবু হুজাইফাসহ অন্যানরা।

উদ্বোধন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর উপ-পরিচালক আনিছুর রহমান, জেলা ট্র্যাক-ট্রাঙ্কলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি আইয়ুব আলী, ট্রাক মালিক গ্রুপের সভাপতি এডভোকেট আব্দুস সামাদ বকুল, জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক হামিদুর রহমান নান্নু।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি এ কে এম গালিভ খাঁন বলেন, বায়োমেট্রিক পদ্ধতি গ্রহণ করায় ড্রাইভিং লাইসেন্স পেতে সাধারণ মানুষকে আর ভোগান্তি পোহাতে হবেনা। একদিনেই ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা দেওয়া ও গ্রহণ করা যাবে। এতে করে বিআরটিএর সব কর্মকান্ড দুর্নীতি মুক্ত করা সম্ভব হবে ।

সড়কে কোন অবৈধ যানবাহন চলাচল করতে পারবে না এবং চলাচল করলে আমরা নিয়মিত মোবাইল কোর্ট অব্যাহত রাখব। ঈদকে সামনে রেখে যাতে কোন পরিবহন অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে এজন্য পরিবহন মালিক গ্রুপের নেতাদের আহ্বান জানানো হয়েছে। সড়ক পরিবহন নিরাপদ করতে আমরা সবসময় চেষ্টা চালিয়ে যাব। সড়কে শৃঙ্খলা ফেরাতে সবাইকে একযোগে কাজ করতে হবে।

মহাসড়ক মুক্ত রাখতে টাস্ক ফোর্স কমিটি, সড়ক পরিবহন ও জনসাধারণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ওওভারে স্পিডে কোন পরিবহন চালানো যাবেনা। একই দিন চাঁপাইনবাবগঞ্জ জেলা যাত্রী পণ্য পরিবহন (আরটিসি) ও জেলা সড়ক নিরাপত্তা কমিটি (ডিআরএসসি) এর সভা অনুষ্ঠিত হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews