লালমনিরহাট প্রতিনিধিঃ
যে কোন থানার ওসি ফৌজদারী কার্যবিধি-৪৯৭ এর ১ ধারা মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন ব্যতীত কোনো শিশু,নারী,অসুস্থ্য এইসব ব্যক্তিকে আদালতে হাজির হওয়ার শর্তে ছেড়ে দিতে পারেন।
উল্লেখ্য, সোমবার ২৭ মার্চ দিবাগত রাত ১ টার দিকে একটি এজাহার নামীয় মামলায় ওয়াজেদ আলীকে তার নিজ বাড়ী থেকে গ্রেফতার করে কালীগঞ্জ থানা পুলিশের এসআই শহিদুল।কিন্তু ওয়াজেদ আলী বুকে ব্যথা অনুভব করলে ওসি এটিএম গোলাম রসুল ফৌজদারী কার্যবিধি-৪৯৭ এর ১ ধারা তাকে ছেড়ে দেন।
মুহুর্তে বিষয়টি স্থানীয় সাংবাদিদের মধ্যে ছড়িয়ে পড়লে কালীগঞ্জ থানা পুলিশকে জড়িয়ে রসালো হেড লাইনে বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রচার হয়।
সুযোগ সন্ধানী মামলার বাদী কালীগঞ্জ প্রেসক্লাবে হাজির হয়ে এসআই শহিদুলকে জড়িয়ে বক্তব্য প্রদান করেন।
সরেজমিন তদন্তে দেখা যায়,তুষভান্ডার ইউনিয়নের মৃত নুরুল মুন্সীর ছেলে আসামী ওয়াজেদ আলীর বয়স প্রায় ৬০ বছর।আটকের পরেই তিনি বুকে ব্যথা অনুভব করেন।অসুস্থ আবার বৃদ্ধ ব্যক্তিকে থানা হেফাযতে রাখা ঝুঁকি থাকায় ওসি এটিএম গোলাম রসুল ফৌজদারী কার্যবিধীর ৪৯৭ এর ১ ধারা মতে ছেড়ে দেন।
এর আগে গত ৯ মার্চ আমিনুর ইসলাম বাদী হয়ে ৫ জনকে আসামী করে কালীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। থানা পুলিশ অভিযোগটি আমলে না নিলে বাদী আমিনুর ইসলাম বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালতে মামলা দায়ের করেন।
বাদী আমিনুর ইসলাম সাংবাদিকদের জানান, কালীগঞ্জ থানার এসআই সহিদুল ইসলাম ১০ হাজার টাকা নেয়ার পরে আসামীকে গ্রেফতার করেন। আমার টাকা নিয়ে গ্রেফতার করে আসামীকে থানা থেকে ৩ ঘন্টা পর ছেড়ে দেন ওসি।
অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলার তুষভান্ডার ইউনিয়নের কাঞ্চনশ্বর এলাকার মৃত নুরুল হকের ছেলে আমিনুর ইসলাম (৪৫) এর সাথে তার আপন বড় ভাই ওয়াজেদ আলীর দীর্ঘদিন হইতে বিরোধ চলছিল।
এরই এক পর্যায় গত ২৬ ফেব্রুয়ারী বিকেল সাড়ে ৫ টার দিকে ওয়াজেদ আলী তার লোকজন নিয়ে আমিনুরের বাড়ীতে লাঠি সোটা নিয়ে হামলা ও ভাংচুর চালায় এসময় ওয়াজেদ আলীর হাতে থাকা দা দিয়ে আমিনুরের স্ত্রী মোহছেনা বেগমকে কোপ মারলে গুরুত্বর রক্তাক্ত জখম হয়।

এসময় আরও জখম হয় মাশরাফিসহ বাদী নিজেই। তাদের অবস্থা আশংকাজনক হওয়ায় স্থানীয়রা তাদেও রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করেন। যাহার ভর্তি রেজি নং— আমিনুর ইসলাম ভর্তি রেজি নং—২০৪৭/১৮,বেড নং—০৭,বাদীর স্ত্রী মোহছেনা বেগমের বেড নং—২০২৫/৩৬, বেড নং এক্সট্রা—২০, জখমী মাশরাফির ভর্তি রেজি নং—২০২৬/৩৭ বেড নং এক্সট্রা—০৮ সকলের ভর্তি তারিখ ২৬/০২/২০২৩ইং।
এ বিষয় কালীগঞ্জ থানার অভিযুক্ত এসআই শহিদুল ইসলাম বলেন,আমার কাজই আসামী ধরে কোর্টে চালান করা।কিন্তু এবারের আসামী বৃদ্ধ হওয়ায় ওসি স্যার আইন মোতাবেক ছেড়ে দিয়েছেন।তাই তারা ভুল বুঝে সাংবাদিকদের মাধ্যমে নিউজ করাচ্ছেন।
কালীগঞ্জ থানার ওসি গোলাম রসুল বলেন,আমার থানা হেফাজতে কোন অসুস্থ্য ব্যক্তি রাখার সুযোগ নেই।৪৯৭ এর ১ ধারা মতে যাবত জীবন বা মৃর্ত্যদন্ড ব্যতীত অসু্স্থ যে কোন ব্যক্তিকে আদালতে হাজির হয়ে জামিন নেওয়ার শর্তে ছেড়ে দিতে পারি।

Leave a Reply