1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

লালমনিরহাটে ভুয়া ডিবি পুলিশ গ্রেফতার

  • মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
  • ১০৩ বার পড়া হয়েছে

লালমনিরহাটে ভুয়া ডিবি পুলিশ গ্রেফতার

লালমনিরহাট প্রতিনিধিঃ

ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে অর্থ আত্মসাৎতের অভিযোগে লালমনিরহাট পৌর ছাত্রদলের সদস্য সচিব সৈকত ইমরান ওরফে এসপিকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।

লালমনিরহাট জেলা কারাগারের পি ডিপ্লোমা নার্স বদিউজ্জামানের করা মামলায় সদর উপজেলার গৌতম চন্দ্র রায় ও সৈকত ইমরানকে গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করে সদর থানা পুলিশ।

অভিযোগ সূত্রে জানা যায়, লালমনিরহাট কারাগারের কায়েদিদের জন্য আসামী গৌতম চন্দ্র রায়ের কাছে পি ডিপ্লোমা নার্স মোঃ বদিউজ্জামান প্রায় সময় ঔষধ ক্রয় করতেন। অনেক সময় গৌতম চন্দ্র রায় সরকারি ঔষধ বাহিরে বিক্রির বিষয়ে বদিউজ্জামানকে উদ্ভুদ্ধ করতেন।এর এক পর্যায়ে গত ১৪ মার্চ তিনি রাজি হলে গৌতম চন্দ্র রায় ঔষধ কেনার জন্য দুজন ক্রেতাকে সাথে নিয়ে শহরের স্টেডিয়াম পাড়ার তার ভাড়াটিয়া বাড়িতে আসেন। কিন্তু হঠাৎ বদিউজ্জামান ঔষধ বিক্রি করতে অসম্মতি জানালে তারা প্রত্যোকেই ক্ষিপ্ত হন এবং বাহিরে থেকে আরো তিনজন ব্যাক্তি তার বাসায় প্রবেশ করে ডিবি পুলিশ পরিচয় দিয়ে তাকে গ্রেফতার করার ভয়ভীতি দেখান। তাকে ভয়ভীতি দেখিয়ে নগদ ২৮ হাজার টাকা ও ১ লক্ষ টাকার একটি চেক গ্রহণ করে চলে যায়।

এ ঘটনায় বদিউজ্জামান সোমবার সদর থানায় অভিযোগ করলে সদর থানা পুলিশ তাৎক্ষণিক অভিযুক্ত প্রধান আসামী গৌতম চন্দ্র রায়কে গ্রেফতার করেন এবং তার তথ্যমতে ভুয়া ডিবি পুলিশ পরিচয়দানকারী পৌর ছাত্রদলের সদস্য সচিব সৈকত ইমরান ওরফে এসপিকে গ্রেফতার করেন।

সদর থানার অফিসার ইনচার্জ এরশাদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রধান আসামী গৌতম চন্দ্র রায়ের তথ্যর ভিত্তিতে সৈকত ইমরানকে গ্রেফতার করা হয় এবং পরবর্তীতে জিজ্ঞাসাবাদ করলে তিনি এ বিষয়টি স্বীকার করেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews