1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চীনা রকেটের ধ্বংসাবশেষ ভেঙে পড়ল মহাসাগরে

  • রবিবার, ৩১ জুলাই, ২০২২
  • ১৬১ বার পড়া হয়েছে

পৃথিবীতে ভেঙে পড়েছে চীনের রকেট লং মার্চ ৫-এর ধ্বংসাবশেষ। বিবিসি জানিয়েছে, শনিবার মধ্যরাতে এটি ভারত ও প্রশান্ত মহাসাগরের ওপর দিয়ে পৃথিবীতে বিধ্বস্ত হয়।

বিবিসি আরো জানিয়েছে, মার্কিন ও চীনা কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। চীনা রকেটটির বেশির ভাগ অবশিষ্টাংশ বায়ুমণ্ডলে পুড়ে গেছে।তবে রকেটটির বাকি অংশ প্রশান্ত মহাসাগরের সুলু সাগরে পতিত হয়েছে বলে চিহ্নিত করা হয়েছে। এর আগে মহাকাশ বিশেষজ্ঞরা বলেছিলেন, জনবহুল এলাকায় রকেট অবতরণের আশঙ্কা অত্যন্ত কম।

শনিবার মধ্যরাত নাগাদ চীনের লং মার্চ ৫ রকেট পৃথিবীতে ভেঙে পড়ার ঘটনা ঘটে। এ সময় রাতের আকাশে আতশবাজির মতো আলোর ফুলকি দেখা গেছে। সেটি যত ভূখণ্ডের কাছে আসতে থাকে, ততই এটিকে উল্কাপাত বলে মনে হয়।

রাতেই এশিয়ার বেশ কিছু দেশের মানুষ সোশ্যাল মিডিয়ায় লাল, নীল, হলুদ, কমলা রঙের আলোর ছবি প্রকাশ করে উল্কাপাতের কথা জানায়। আসলে সেটি ছিল বিশাল মাপের চীনা রকেট। গত ২৪ জুলাই পাঠানো ওই রকেটটি মহাকাশে প্রদক্ষিণ শেষে পৃথিবীর দিকে ফিরছিল। কিন্তু বাতাসের সংস্পর্শে আসার পরই তার ওজনের কারণে সেটি ভেঙে পড়ে ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগরের ওপরে। যত দূর জানা গেছে, রকেটের ধ্বংসাবশেষটি দক্ষিণ-পূর্ব এশিয়ার বোর্নিও দ্বীপের কাছাকাছি পড়েছে।

রকেটির কাজ ছিল মহাকাশে তাদের গবেষণা সংস্থায় নতুন একটি যন্ত্র স্থাপন করে ফিরে আসা। রকেটটি সাফল্যের সঙ্গে সেই কাজ করে পৃথিবীর বুকে ফিরছিল। কিন্তু সেই সময়ই বিপত্তি ঘটে।

যুক্তরাষ্ট্রের অভিযোগ, তৃতীয়বার চীন রকেট ধ্বংসাবশেষের বিষয়ে বিধিভঙ্গ করল। নাসা এই কাজের সমালোচনা করে বলেছে, মহাকাশে যারাই রকেট পাঠাক না কেন, পৃথিবীর বুকে ফিরে আসার যাবতীয় তথ্য সকলকে জানানোটাই রীতি। রকেটটি কোথায় এসে নামবে, তার ওজন কত, তা কতটা পরিবেশের পক্ষে ক্ষতিকর সেসব তথ্য জানানো হয়নি।

সূত্র : বিবিসি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews