1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির হাতে ৪০ কেজি গাঁজা ও ট্রাকসহ আটক ২

  • মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
  • ১১০ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির হাতে ৪০ কেজি গাঁজা ও ট্রাকসহ আটক ২

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের কানসাট বাজার এলাকা থেকে ৪০ কেজি গাঁজা ও গাঁজা বহনকারী একটি ট্রাকসহ দুইজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। গতকাল সোমবার (২০ মার্চ) সন্ধ্যার দিকে শিবগঞ্জ উপজেলার কানসাট এলাকায় চাঁপাইনবাবগঞ্জ-সোনাসজিদ সড়কের উত্তর পার্শ্বে একটি ট্রাকে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ দুই জনকে আটক করা হয়।

একজন পালিয়ে গেলেও জব্দ করা হয় গাঁজা বহনকারী ওই ট্রাকটি। এবিষয়ে আজ মঙ্গলবার সকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক আনিছুর রহমান খাঁন। আটককৃতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের বাগদুর্গপুর গ্রামের মর্তুজা আলমের ছেলে ট্রাক ড্রাইভার সেলিম রেজা (৪০) ও একই উপজেলার শ্যামপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামের তোফাজ্জল হকের ছেলে ট্রাকের হেলপার ওয়াহিদ হোসেন (২১)।

চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর উপপরিচালক মোহাম্মদ আনিছুর রহমান খাঁন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি নওগাঁ থেকে ছেড়ে আসা ঢাকা মেট্রো ট-১৬-৮০৩০ রেজিস্ট্রেশন একটি ট্রাকে বিপুল পরিমাণ গাঁজা সোনমসজিদকে যাচ্ছে।

ট্রাকটি থামিয়ে তল্লাশি করে ট্রাকের পিছন ডালার ভেতর থেকে গাঁজাগুলো পাওয়া যায়। এসময় ট্রাকের ড্রাইভার ও হেলপারসহ ট্রাকটি আটক করা হয়। ট্রাকটিতে থাকা অপর ব্যক্তি পালিয়ে যায়। এ ঘটনায় পলাতক একজনসহ তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews