1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

রাজপ্রাসাদ ছাড়লেন ‘কাঁচা বাদাম’ খ্যাত ভুবন বাদ্যকর

  • সোমবার, ৬ মার্চ, ২০২৩
  • ১০৮ বার পড়া হয়েছে

পেশায় বাদাম বিক্রেতা। ক্রেতা টানতে গলায় সুর তোলেন ‘বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নাইগো বুবু ভাজা বাদাম’। তার এই গান ঝড় তোলে নেটমাধ্যমে। চোখের পলকেই ইন্টারনেট সেনসেশন হয়ে ওঠেন ‘কাঁচা বাদা’ খ্যাত ভুবন বাদ্যকর। সুদিন ফেরে গায়কের অভাবের সংসারে। কিন্তু তার সেই সুখ বেশি দিন রইল না।

নিজের ‘মমতাজ’ আদুরির জন্য লাখ লাখ টাকা খরচ করে স্বপ্নের ‘তাজমহল’ বানিয়েছিলেন গায়ক। ত্রিপলের বাড়িতে দিনযাপন করা ভুবন বাদ্যকর গত বছরই দুই কাটা জমির ওপর নীল রঙের টাইলস দিয়ে গড়েছেন দোতলা বাড়ি। বাড়ি নয় যেন আস্ত রাজপ্রাসাদ। তবে সম্প্রতি দুবরাজপুরের সেই রাজপ্রাসাদ ছেড়ে ভাড়া বাড়িতে উঠতে হয়েছে তাকে।

কেন নিজের বানানো রাজপ্রাসাদ ছাড়লেন ভুবন বাদ্যকর? গায়ক জানান, খ্যাতির বিড়ম্বনা হাড়ে হাড়ে টের পাচ্ছেন তিনি। তার কথায়, ‘আমার কাছে অনেক টাকা আছে ভেবে বিভিন্ন গ্রাম থেকে লোক আসছে টাকা চাইতে। কেউ মেলার নামে টাকা চাইছে, কেউ ছেলের শরীর খারাপ বলে, কারোর মেয়ের বিয়ের টাকা চাই। তাও ১০০-২০০ নয়, হাজার হাজার টাকা।’

ভোগান্তির শেষ নয় এখানেই। বিখ্যাত হওয়ার পর আইফোন কিনেছিলেন ভুবন বাবু। সেটিও টাকা চাইতে এসে ছিনতাই করে নিয়ে গিয়েছিল এক যুবক। পরে ৩০০০ টাকা নিয়ে ফিরিয়ে দিয়ে যায় ফোনটি। আপতত লাখ টাকার অট্টালিকা ছেড়ে দুবরাজপুরে ২৭০০ টাকার ভাড়া বাড়িতে থাকছেন ভুবন বাদ্যকর।

কিছু দিন আগে জানিয়েছিলেন, প্রতারিত হয়েছেন তিনি। তার সরলতার সুযোগে অন্য কেউ তার সৃষ্টি ‘কাঁচা বাদাম’ গানের কপিরাইট নিজের নামে করিয়ে নিয়েছে। যার ফলে তিনি মুখে ‘বাদাম’ শব্দটি পর্যন্ত উচ্চারণ করতে পারছেন না। এর জেরে কোথাও গাইতে পারছিলেন না গায়ক। পড়েন আর্থিক দুর্দশায়। পরবর্তীতে বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হন ভুবন বাদ্যকর।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews