1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

শিবগঞ্জে ফ্রীডম স্কুলের আয়োজনে ভাষার মাসে ভোজপুরি গানের তালে নাচলেন সমাজসেবা অফিসার

  • মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১১৮ বার পড়া হয়েছে

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ মহান ভাষা আন্দোলনের মাসে, ভোজপুরী গানের তালে নাচলেন সমাজসেবা অফিসারসহ অতিথিবৃন্দ। এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চলছে সমালোচনার ঝড়। ভাষার মাসে ফ্রীডম স্কুলের ছাত্র-ছাত্রীদের সামনে অতিথিদের এমন নৃত্য কাম্য নয়-এমনটায় বলছেন বিজ্ঞমহল। আবার অনেকে এটাকে বিনোদনের অংশ হিসেবে প্রশংসাও করেছেন। ভিডিওতে দেখা যায়, শিবগঞ্জ উপজেলার সমাজসেবা অফিসার কাঞ্চন দাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলামসহ আরও কয়েকজন অতিথি, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ভোজপুরি গানের তালে তালে নৃত্য করছেন। অতিথিবৃন্দের আসনের সামনে দাঁড়িয়ে হাততালি দিচ্ছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াতসহ অন্যান্য অতিথিগণ। সামনে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরাও ওই গানের তালে তালে নৃত্য করছে। নাচের ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়লে অনেকে নানা মন্তব্য করেন। আব্দুল কাদির জিলানী নামের একজন মন্তব্য করেছেন, ‘শিক্ষিত জাতি, শিক্ষিত শিবগঞ্জ উপজেলা, একটি শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক বনভোজনে এসব গান, তাও আবার ভাষার মাসে! ২১শে ফেব্রুয়ারি কি আপনারাই শহীদদের প্রতি স্মরণ ও সম্মান জানিয়ে এসেছিলেন?’ আব্দুল আলিম নামের একজন লিখেছেন-‘এতো বিনোদন জাতির জন্য হুমকি!’ আরেকজন লিখেছেন-‘সরকারি কর্মচারীর ব্যক্তিত্ব থাকা প্রয়োজন!’ মোসাঃ রোকসানা নামের একজন লিখেছেন, ‘শিক্ষার পাশাপাশি বিনোদন থাকাটাও জরুরী। খুব ভাল লাগছে সবাইকে।’ জানা যায়, গত বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) শিবগঞ্জ পৌর এলাকার বাজারে অবস্থিত ফ্রিডম স্কুল এন্ড কলেজের বার্ষিক শিক্ষা সফর ও বনভোজন অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। এবিষয়ে কথা হয় ফ্রিডম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সজীব আহমেদের সাথে। তিনি জানান, তার স্কুলের বার্ষিক শিক্ষা সফর ও বনভোজন অনুষ্ঠানে প্রায় পাঁচ শতাধিক ছাত্র-ছাত্রী অংশ নেয়। অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চন দাস, সহকারী কমিশনার (ভুমি) জোবায়ের হোসেনসহ বেশ কয়েকজন দাতা ব্যবসায়ী, জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতৃবৃন্দ। অধ্যক্ষ জানান, তার বিদ্যালয় এমপিওভুক্ত নয় এবং পাঠদানের অনুমতিও পায় নাই। ভাষার মাসে ভোজপুরি গানে অতিথিদের নৃত্যের বিষয়ে তিনি জানান, জাতীয় সংগীত, দেশাত্মবোধক গানও পরিবেশন করা হয়েছে। বিনোদনের অংশ হিসেবেই অতিথিগণ এ নৃত্য করেছেন। তাছাড়া ওনাদের নিকট স্কুলের সুযোগ সুবিধা নিতে গেলে, বিনোদনের সুযোগ দিতে হবে বলেও জানান অধ্যক্ষ সজীব আহমেদ। অতিথি হয়ে শিক্ষার্থীদের সামনে ভাষার মাসে ভোজপুরি গানের তালে নৃত্যের বিষয়ে উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চন দাস মুঠোফোনে বলেন, যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে উপজেলা প্রশাসন। তিনি জানান, বিনোদনের উদ্দেশ্যেই তিনি ওই নৃত্য করেছেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews