1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে দুর্নীতির মামলায় সাবেক প্রধান শিক্ষকসহ দু’জনের ২৩ বছর কারাদণ্ড

  • সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১২৮ বার পড়া হয়েছে

দুর্নীতির মাধ্যমে স্কুল এমপিও করায় মাগুরা সদরের বাগডাঙ্গা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের তৎকালীন প্রধান শিক্ষক (বরখাস্ত) ও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতের এক কর্মচারীকে ২৩ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছে যশোরের একটি আদালত। রবিবার স্পেশাল জজ (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ সামছুল হক এক রায়ে এ আদেশ দিয়েছেন।
আসামিরা হলো, মাগুরা সদরের বাগডাঙ্গা গ্রামের মৃত রাজেন্দ্রনাথ বালার ছেলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্র নাথ বালা ও শিক্ষা অধিদফতরের সাবেক অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ও বরিশাল জেলার সদর উপজেলার পশ্চিম বগুড়া রোডের মরহুম আব্দুল রশিদ মিয়ার ছেলে হান্নান। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের পিপি এড. আশরাফুল আলম বিপ্লব।

মামলার অভিযোগে জানা গেছে, মাগুরা সদরের বাগডাঙ্গা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের তৎকালীন প্রধান শিক্ষক রাজেন্দ্রনাথ বালা তার বিদ্যালয়ের দুই শিক্ষক প্রশান্ত কুমার বিশ্বাস ও প্রভাষ চন্দ্র বিশ্বাসকে এমপিওভুক্ত করে দেয়ার কথা বলে ৪ লাখ ৯৫ হাজার টাকা ঘুষ নেন। পরে তিনি দুই শিক্ষককে এমপিও ভুক্ত ও নিজের বেতন স্কেল বৃদ্ধির জন্য বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও জেলা শিক্ষা অফিসারের স্বাক্ষর জাল কাগজ পত্র তৈরি করেন। জাল স্বাক্ষরিত ওইসব কাগজপত্র মাধ্যমিক উইং ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ঢাকায় পাঠান তিনি। শিক্ষা অধিদফতরের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর হান্নান অধিদফতরের কয়েকজন কর্মকর্তার স্বাক্ষর জাল করে ওই দুই শিক্ষককে এমপিও ভুক্ত করেন একই সাথে প্রধান শিক্ষকের বেতন স্কেল বাড়িয়ে দেন।

এ বিষয়টি জানাজনির পর দুদক অভিযোগের প্রাথমিক তদন্ত করে সত্যতা পায়। ২০১২ সালের ১১ নভেম্বর সমন্বিত জেলা কার্যালয় যশোরের সহকারী পরিচালক কমলেশ মন্ডল বাদী হয়ে ওই দুইজনের বিরুদ্ধে মাগুরা সদর থানায় প্রতারণা ও দুর্নীতি দমন আইনে মামলা করেন।  এ মামলার তদন্ত শেষে ২০১৯ সালের ১১ সেপ্টেম্বর দুদক যশোরের সহকারী পরিচালক মোহাম্মদ মোশাররফ হোসেন ওই দুইজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন।

পরবর্তীতে মামলাটি বিচারের জন্য যশোর স্পেশাল জজ আদালতে বদলী করা হয়। এ মামলার দীর্ঘ সাক্ষী গ্রহণ শেষে আসামি প্রধান শিক্ষক রবীন্দ্র নাথ বালা ও অফিস সহকারী হান্নানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাদের ৪২০ ধারায় ৭ বছর করে সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৬ মাস করে কারাদণ্ড, ৪৬৭ ধারায় ৭ বছর করে সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৬ মাস করে কারাদণ্ড, ৪৬৮ ধারায় ৭ বছর করে সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাস করে কারাদণ্ড এবং ৪৭১ ধারায় ২ বছর করে সশ্রম কারাদণ্ড, ৩ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৩ বছর করে কারাদণ্ডের আদেশ দিয়েছেন। রায়ে সাজা একই সাথে চলবে বলে উলে­খ করা হয়েছে। সাজাপ্রাপ্ত দুই আসামি পলাতক আছে।

সুত্র skhobor

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews