ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
র্যাবের সন্ত্রাস বিরোধী অভিযানে চাঁপাইনবাবগঞ্জে কিশোর গ্যাং গ্রুপের মুলহোতা সহ ৪জনকে আটক করেছে র্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাস্পের সদস্যরা। শুক্রবার রাতে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নয়াগোলা হাট (কল্যানপুর) গ্রামস্থ জনৈক বাবুল হাজীর চাতালের পশ্চিম পাশের ধান সিদ্ধ করা চেম্বারের নীচে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার কল্যানপুরের মোঃ শরিফুল ইসলামের ছেলে মোঃ রায়হান আলী (২৮), কল্যাণপুরের মোঃ জাক্কার আলীর ছেলে মোঃ নাহিদ হাসান (২৬), লাখেরাজপাড়ার মোঃ আবু বক্কর সিদ্দিকীর ছেলে মোঃ রাতুল ইসলাম (২০) ও কল্যানপুরের মোঃ সেলিম শেখের ছেলে মোঃ ফজর শেখ (১৯)।
শুক্রবার গভীর রাতে র্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে চাঁপাইনববাগঞ্জ সদর উপজেলার নয়াগোলা হাট (কল্যানপুর) গ্রামস্থ জনৈক বাবুল হাজীর চাতালের পশ্চিম পাশের ধান সিদ্ধ করা চেম্বারের নীচে কোম্পানী
অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির ও কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে ১টি ক্ষুর, প্লাষ্টিকের হাতলযুক্ত ১টি ফোল্ডিং চাকু ও মাদকদ্রব্যসহ তাদেরকে আটক করা হয়। এঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা রুজু করা হয়েছে।

Leave a Reply