1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

‘দুর্নীতির’ অর্থ: কলকাতায় একের পর এক বাড়িতে তল্লাশি

  • বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২
  • ১১১ বার পড়া হয়েছে

ভারতের পশ্চিমবঙ্গের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কথিত দুর্নীতির অভিযোগে তার ঘনিষ্ঠ হিসেবে পরিচিতদের বাড়িতে একের পর এক তল্লাশি চলছে।

বুধবার পার্থর সঙ্গে ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘরিয়ার ফ্ল্র্যাটের পরই বালিগঞ্জের এক বাড়িতে অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি।

বুধবার রাতে ইডি সূত্রের খবর, কলকাতার ৮ নম্বর বালিগঞ্জ প্লেস ইস্টে একটি বাড়িতে নজর রয়েছে তাদের। বুধবার সেই বাড়িতে ঢুকে একটি তালাবন্ধ লকার দেখতে পান তদন্তকারীরা।কী আছে লকারে তা জানতে তালা খোলার চেষ্টা চালাচ্ছেন ইডির তদন্তকারীরা। আনা হয়েছে তালা ভাঙার জিনিসপত্র।

এর আগে বুধবার সকালে অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘরিয়ার রথতলার ফ্ল্যাটে অভিযান চালায় ইডি। সেখানেও অনেক নগদ অর্থ উদ্ধার হয়েছে বলে একটি সূত্রের দাবি। টাকা গুণতে গণনার যন্ত্র নেওয়া হয়েছে বলে জানা গেছে।

এ দিন সকাল থেকেই ইডির একাধিক দল কলকাতা শহরের বিভিন্ন দিকে অভিযান চালাতে শুরু করে। একটি দল যায় বেলঘরিয়ার আব্দুল লতিফ স্ট্রিটে অর্পিতার পৈতৃক বাড়িতে। সেখানে থাকেন অর্পিতার মা। তিনি প্রথমে ইডির কর্মকর্তাদের বাড়িতে ঢুকতে দিতে অস্বীকার করেন। পরে অবশ্য ইডি সেখানে তল্লাশি চালায়।

বেলা ১২টা নাগাদ বেলঘরিয়ার ক্লাব টাউন আবাসনে অর্পিতার ফ্ল্যাটের সামনে পৌঁছান ইডি কর্মকর্তারা। কিন্তু ফ্ল্যাটটি তালাবন্ধ অবস্থায় ছিল। চাবির খোঁজ না মেলায় ডাকা হয় এক তালাচাবিওয়ালাকে। ঘণ্টাখানেক চেষ্টা করার পরও তিনি দরজা খুলতে ব্যর্থ হওয়ায় তালা ভেঙে ফেলেন তদন্তকারীরা। বিকেল নাগাদ খবর পাওয়া যায়, ওই ফ্ল্যাটে নগদ অর্থের হদিস পাওয়া গিয়েছে। ব্যাঙ্ক কর্মীদের একটি দল নোট গোনার মেশিন নিয়ে পৌেঁছ যান অকুস্থলে।

প্রসঙ্গত, গত  শুক্রবার কলকাতার টালিগঞ্জের একটি অভিজাত আবাসনে অর্পিতার ফ্ল্যাট থেকে নগদ ২১ কোটি রুপি ও গয়না, বিদেশি মুদ্রা উদ্ধার করে ইডি। এ অর্থের সঙ্গে শিক্ষক নিয়োগে কথিত দুর্নীতির যোগসূত্র আছে বলে ধারণা করা হচ্ছে। সূত্র: আনন্দবাজার পত্রিকা

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews