1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ গাঁজা সহ ৪ জনকে গ্রেফতার করেছে ডিএনসি

  • শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৮৭ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ গাঁজা সহ ৪ জনকে গ্রেফতার করেছে ডিএনসি

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার শান্তিমোড়স্থ ইউএসবি কুরিয়ার সার্ভিস ও জেলার শিবগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের “ক” সার্কেলের একটি অপারেশন দল।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারী) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে সদর মডেল থানাধীন শান্তি মোড়ে অবস্থিত ইউএসবি কুরিয়ার সার্ভিসে অভিযান পরিচালনা করে ২৭ কেজি গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়। জানা যায়, ইউএসবি কুরিয়ারের মাধ্যমে হবিগঞ্জ থেকে বিশেষ কায়দায় গাঁজার চালানটি, চাঁপাইনবাবগঞ্জে আসে।

অপরদিকে শিবগঞ্জ উপজেলা তেলকুপি এলাকায় অভিযান পরিচালনা করে ২৪ বোতল ফেনসিডিল ও কানসাট ইউনিয়নের চিহ্নিত মাদক ব্যবসায়ী শিল্পি খাতুন কে ৩২ পুরিয়া হেরোইনসহ গ্রেফতার করতে সক্ষম হয়।

আটককৃত ব্যক্তিদ্বয় আয়নাল হকের ছেলে সাদ্দাম হোসেন, রফিকুল ইসলামের ছেলে আলিম, মাইনুর রহমানের ছেলে আশরাফুল ইসলাম ও মোসাঃ শিল্পি খাতুন।

মাদক ব্যবসায়ীদ্বয় দীর্ঘদিন যাবত প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন উপায়ে মাদকের ব্যবসা পরিচালনা করে আসছিল।

জেলা ডিএনসি কার্যালয়ের ইন্সপেক্টর মোঃ ইলিয়াস হোসেন তালুকদারের নেতৃত্বে সহকারী উপ-পরিদর্শক জান্নাতুন নাঈম আল ফেরদৌস, মামুনুর রশীদ, সিপাই মোঃ আরিফুল ইসলাম, মাহাতাব উদ্দীন, আবুল বাশার গাড়ী চালক আলমসহ সঙ্গীয় ফোর্স মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদকসহ তাদের হাতেনাতে গ্রেফতার করে।

উক্ত ঘটনায় তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এদিকে চাঁপাইনবাবগঞ্জ জেলায় ডিএনসির মাদকবিরোধী অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন উপ-পরিচালক আনিছুর রহমান খান।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews