1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচনে মাজেদ সভাপতি-সাধারণ সম্পাদক পশুপতি

  • মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৯১ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচনে মাজেদ সভাপতি-সাধারণ সম্পাদক পশুপতি

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃচাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। সোমবার (২০ ফেব্রুয়ারী) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সমিতির কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

দুটি প্যানেলে অনুষ্ঠিত নির্বাচনে ১১টি পদে ২২ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। প্যানেল দুটি হচ্ছে- মো. আব্দুল মাজেদ-শ্রী পশুপতি সরকার এবং মো. জোহুরুল হক ১-শ্রী মিলন কুমার দাস। এর মধ্যে মো. আব্দুল মাজেদ-শ্রী পশুপতি সরকার প্যানেল নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে।

সভাপতি পদে মো. আব্দুল মাজেদ ১৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. জোহুরুল হক-১ পেয়েছেন ৭৫ ভোট। সহসভাপতি পদে ১৩৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. আফতাব উদ্দিন মংলু, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মোখলেসুর রহমান-১ পেয়েছেন ৭৭ ভোট। সাধারণ সম্পাদক পদে ১২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শ্রী পশুপতি সরকার,

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শ্রী মিলন কুমসার দাস পেয়েছেন ৯৫ ভোট। সহ-সাধারণ সম্পাদক পদে ১৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. রুবেল ইসলাম, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. দলিলুর রহমান ডালিম পেয়েছেন ৮৭ ভোট। অর্থ সম্পাদক পদে ১৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. আশরাফুল হক,

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. কুরবান আলী পেয়েছেন ৮০ ভোট। সাংগঠনিক ও ক্রীড়া সম্পাদক পদে মো. গোলাম পারভেজ ১৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আনোয়ারুল হক পেয়েছেন ৮৭ ভোট। প্রচার ও কল্যাণ সম্পাদক পদে ১১৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. তাজেমুল হক রহিম, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মঞ্জুর ররহমান-২ পেয়েছেন ১০৩ ভোট।

এছাড়া সদস্য পদে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেনÑ মো. মহাব্বত আলী, মো. আলমগীর হোসেন, মো. আ. কাদের ও মো. ইকবাল হোসেন।
গণনা শেষে রাতে বেসরকারি এই ফলাফল ঘোষণা করেন প্রিজাইডিং অফিসারের দায়িত্বে থাকা অ্যাডভোকেট মো. আখতারুল ইসলাম।

এবার ভোটার ছিলেন ২২১ জন। তাদের মধ্যে ২১৯ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

নির্বাচনে পোলিং অফিসার ছিলেন অ্যাডভোকেট মাইনুল ইসলাম-২ এবং প্রধান নির্বাচন কমিশনার ছিলেন আইনজীবী সহকারী মো. তোজাম্মেল হক এবং সহকারী নির্বাচন কমিশনার ছিলেন মো. হাসানুজ্জামান মারুফ ও মো. জুয়েল আলী।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews