1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

গোপন বৈঠকের অভিযোগে জামায়াত-শিবির সন্দেহে ২০ জনকে আটক করেছে পুলিশ

  • শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১১৬ বার পড়া হয়েছে

গোপন বৈঠকের অভিযোগে জামায়াত-শিবির সন্দেহে ২০ জনকে আটক করেছে পুলিশ

ফয়সাল আজম অপু, স্টাফ রিপোর্টার (চাঁপাইনবাবগঞ্জ)
চাঁপাইনবাবগঞ্জে সুধী সমাবেশ ও বার্ষিক ভোজের সময় জামায়াত-শিবির সন্দেহে গোপন বৈঠক করার অভিযোগে ২০ জনকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৮ ফেব্রুয়ারী) বিকেলে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের বেতবাড়িয়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

জাবালুন নূর আল জামিয়াতুল ইসলামিয়া মাদরাসার শিক্ষক, কয়েকজন অভিভাবক ও সুধীজন মিলে মোট ২০ জনকে আটক করা হয়। তবে মাদরাসার অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আলিম জানান, মাদরাসার ৪ শিক্ষকসহ সবমিলিয়ে অনুষ্ঠান থেকে ২৭ জনকে আটক করেছে পুলিশ।

সদর মডেল থানার অফিসার-ইন-চার্জ (ওসি) একেএম আলমগীর জাহান এবিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে তিনি জানান, গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। জাবালুন নূর আল জামিয়াতুল ইসলামিয়া মাদরাসার প্রধান শাখা বেতবাড়িয়ায় অভিভাবক ও সুধী সমাবেশ,

বার্ষিক ভোজ, দাতাদের জন্য দোয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের নাম করে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা গোপন বৈঠক করছিল।

এই বৈঠকে চাঁপাইনবাবগঞ্জ জেলা ও রাজশাহী বিভাগের বিভিন্ন অঞ্চলের জামায়াতের বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন। মামলা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews