1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষকে লাঞ্চিতের ঘটনায় সড়ক অবরোধ

  • শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১১৯ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষকে লাঞ্চিতের ঘটনায় সড়ক অবরোধ

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ  চাঁপাইনবাবগঞ্জের পলিটেকনিকের অধ্যক্ষ মাসুদুর রহমানকে লাঞ্ছিত করার প্রতিবাদে মহানন্দা সেতুর টোল প্লাজা ঘন্টাব্যাপী অবরোধ করে রাখে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারী) দুপুর পৌণে ১২ টার দিকে পলিটেকনিকের শত শত শিক্ষার্থী টোল প্লাজায় অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেয়।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, পলিটেকনিকের অধ্যক্ষ মাসুদুর রহমান টোলপ্লাজায় গাড়িতে যাওয়ার সময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে টোল প্লাজার কর্তৃপক্ষের সাথে কথা কাটাকাটি হয় । এসময় অধ্যক্ষকে লাঞ্ছিতের অভিযোগ তুলেন শিক্ষার্থীরা।

পরে এক ঘন্টা পর স্থানীয় প্রশাসন ও পলিটেকনিকের শিক্ষকেরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আবারো যান চলাচল স্বাভাবিক হয়।

চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী এজেএম মাসুদুর রহমান বলেন, টোলপ্লাজায় পৌঁছাতে আমার পরিচয় জানতে চাই, আমার পরিচয় দিলে প্রথমে ভিজিটিং কার্ড ও পরে আইডি কার্ডের জন্য চাপাচাপি করে এবং আমার সাথে খারাপ মন্তব্য করেন। একপর্যায়ে আমি টোল দিয়ে চলে যায়। আমার অপমানের জন্য ছাত্ররা সড়ক অবরোধ করে। পরে সংসদ সদস্য ও টোল কর্তৃপক্ষের আশ্বাসের ভিত্তিতে ছাত্রদের বুঝিয়ে সড়ক অবরোধ স্থগিত করিয়েছি।

মহানন্দা টোল প্লাজার ম্যানেজার জানান, এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা, টোল আদায়কারী ছেলেরা অধ্যক্ষকে চিনতে না পারায় কার্ড দেখতে চেয়েছিলো, এক পর্যায়ে বাক-বিতন্ডার জেরে পলিটেকনিক ইনস্টিটিউটের বিক্ষুব্ধ ছাত্ররা সড়ক অবরোধ করেছিলো। এতে শুক্রবার জুম্মার দিন পথচারীদের অনেক ভোগান্তি পোহাতে হয়েছে। এর আগেও টোল আদাকারীরা পথচারীদের সাথে মারমুখী আচরণ করেছে যার প্রমান আছে, এমন প্রশ্নের উত্তর না দিয়ে এড়িয়ে গিয়ে এবিষয়ে বিস্তারিত কথা বলা উর্ধতন কর্তৃপক্ষের নিষেধ আছে বলেন। তবে আজকের বিষয়টি মিমাংসা হয়ে গেছে বলেও জানান তিনি।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অধ্যক্ষ এসে ছাত্রদের শান্ত করে অবরোধ প্রত্যাহার করে ছাত্ররা।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews