1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাঁপাইনবাবগঞ্জের সন্তান এএসপি রুবেলের বিরুদ্ধে স্ত্রীর করা মামলায় সাময়িক বরখাস্ত

  • রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৭৪ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জের সন্তান এএসপি রুবেলের বিরুদ্ধে স্ত্রীর করা মামলায় সাময়িক বরখাস্ত

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেররশিয়া গ্রামের জারজিস আলী মধুর ছেলে সহকারী পুলিশ সুপার (এএসপি) রুবেল হক।২০২১ সালের ৩১ মে বিয়ে করেন নওগাঁর ধামুরহাট উপজেলার চকযাদু গ্রামের আফজাল হোসেনের মেয়ে সায়মা সুলতানা সিমিকে।

বিয়ের পর থেকেই ৫০ লাখ টাকা যৌতুকের দাবিতে প্রায়ই স্ত্রীকে শারীরিক ও মানুষিক নির্যাতন করতেন রুবেল।

নির্যাতনে অতিষ্ঠ হয়ে স্ত্রী সিমি ২০২২ সালের ৬ সেপ্টেম্বর টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে রুবেল সহ আরও ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এএসপি রুবেল ছাড়াও অন্য আসামিরা হলো,

তার বাবা জারজিস আলী মধু, মা নাসিমা বেগম ও বোন নাসরিন খাতুন। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শুনানি শেষে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে ঘটনার তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

স্ত্রীর করা সেই মামলায় পুলিশ সুপার (এএসপি) রুবেল হককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খানের সই করা প্রজ্ঞাপনে বরখাস্তের আদেশ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সহকারী পুলিশ সুপার এর আগে খাগড়াছড়ি এপিবিএন এবং বিশেষায়িত ট্রেনিং সেন্টারের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. রুবেল হককে বিএসআর পার্ট-১-এর বিধি ৭৩-এর নোট ২ অনুযায়ী সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা সমীচীন মর্মে প্রতীয়মান হওয়ায় তাকে চাকরি হতে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।

তিনি বাংলাদেশ সার্ভিস রুল (বিএসআর) পার্ট-১, বিধি-৭১ মোতাবেক খোরাকি ভাতা প্রাপ্য হবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।

এর আগে গত বছরের ১৩ সেপ্টেম্বর পুলিশ হেডকোয়ার্টার্স থেকে যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন করায় রুবেল হককে টাঙ্গাইলের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টার থেকে খাগড়াছড়ির মহালছড়ির ষষ্ঠ এপিবিএনে বদলি করা হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews