1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

সিরাজগঞ্জে আওয়ামীলীগ বিএনপির সংঘর্ষ, ১৩ টি মোটরসাইকেল ভাংচুর ও অগ্নিসংযোগ।

  • শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৯৫ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জে আওয়ামীলীগ বিএনপির সংঘর্ষ, ১৩ টি মোটরসাইকেল ভাংচুর ও অগ্নিসংযোগ।

মো.দিল,সিরাজগঞ্জ ঃসিরাজগঞ্জের কালিয়া হরিপুর ইউনিয়নের পাইকপাড়া বাজারে আওয়ামী লীগ ও বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে উভয় পক্ষের ধাওয়া পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। শনিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় সড়কে থাকা ১৩টি মোটরসাইকেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে ।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়াহরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শান্তিপূর্ণ সমাবেশের প্রস্তুতির জন্য পাইকপাড়া মোড়ে সমবেত হয়। এ সময় বিএনপির কেন্দ্রীয় পদযাত্রা কর্মসূচিতে অংশগ্রহণ করতে যাওয়ার সময় উভয় দলের নেতাকর্মীরা মুখোমুখি হলে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

এ সময় সড়কের ওপর থাকা ১৩টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়।

কালিয়াহরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন বলেন, সকালে আমারা দলীয় নেতাকর্মী নিয়ে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিলাম। এ সময় জেলা যুবদল ও সেচ্ছাসেবক দল এবং বিএনপির সন্ত্রাসীরা আমাদের উপর অতর্কিত হামলা করে। আমাদের নেতাকর্মীদের ১৩টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে। স্থানীয় দোকানপাটে হামলা চালায়।

সিরাজগঞ্জ সদর আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত জানান, দলীয় নেতাকর্মীরা সড়কের ওপর শান্তি সমাবেশের জন্য ছিল। এ সময় বিএনপির নেতাকর্মীরা এসে অতর্কিত হামলা চালায়।

এ ঘটনায়, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, আমাদের শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচিকে বিঘ্ন ঘটাতে পরিকল্পিতভাবে আওয়ামী লীগ এ ঘটনা ঘটিয়ে আমাদের ওপর দোষ চাপাচ্ছে।

এদিকে সিরাজগঞ্জ সদর থানা অফিসার ইনচার্জ হুমায়ূন কবির জানান, পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews