1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

তুরস্কে পৌঁছেছে বাংলাদেশি উদ্ধারকারী দল

  • শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৮৮ বার পড়া হয়েছে

তুরস্কে পৌঁছেছে বাংলাদেশি উদ্ধারকারী দল

ভয়াবহ ভূমিকম্পে তছনছ তুরস্ক। দেশটির এই দুঃসময়ে অন্যান্য দেশের পাশাপাশি সহায়তার হাত বাড়িয়েছে বাংলাদেশও। ভূমিকম্প পরবর্তী উদ্ধার কার্যক্রম অংশ নিতে ৪৬ সদস্যের একটি উদ্ধারকারী দল পাঠিয়েছে বাংলাদেশ। ২৪ ঘণ্টার জার্নি শেষে আদানা সাকিরপাশা বিমানবন্দরে পৌঁছেছে বাংলাদেশি উদ্ধারকারী দল।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের সদর দফতরের সিনিয়র স্টাফ অফিসার (মিডিয়া) শাহজাহান সিকদার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, তুরস্কে উদ্ধার কাজের জন্য ফায়ার সার্ভিসের ১২ সদস্যসহ মোট ৪৬ সদস্যের উদ্ধারকারী দল আদানা বিমানবন্দরে পৌঁছেছে। সেখান থেকে তারা ৩৫০ কিলোমিটার দূরে আদিয়ামানের উদ্দেশে বাসযোগে রওনা হয়েছে।

উদ্ধারকারী দলটি গত বুধবার (৮ ফেব্রুয়ারি) ঢাকা থেকে তুরস্কের উদ্দেশে রওয়ানা দেয়। ওই দলে আছেন সেনাবাহিনী থেকে ২৪ সদস্য একটি উদ্ধারকারী দল, ১০ জনের একটি মেডিক্যাল টিম এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১২ সদস্য। উদ্ধারকারী দলটির নেতৃত্ব দেবেন সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল রুহুল আমিন।

জানা যায়, বাংলাদেশি উদ্ধারকারী দলটি ভূমিকম্প পরবর্তী জরুরি ত্রাণ এবং চিকিৎসা সামগ্রী বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি-১৩০জে পরিবহন বিমান দিয়ে তুরস্কে পাঠানোর জন্য ঢাকা-আঙ্কারা-ঢাকা রুটে একটি বিশেষ ফ্লাইট পরিচালনা করা হয়। এই সি-১৩০জে পরিবহন বিমানটি তুরস্কে ত্রাণসামগ্রী পৌঁছানোর পর উড়োজাহাজটি পুনরায় ১৫ ফেব্রুয়ারি বাংলাদেশের উদ্দেশে ফিরে আসবে।

সংগ্রহ /এএইচ/ইউএস/ বাংলা ট্রিবিউন রিপোর্ট

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews