1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

দুই বোনের আকুতি ‘আমাদের বের করো, তোমার চাকর হয়ে থাকবো’

  • বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১০৪ বার পড়া হয়েছে

দুই বোনের আকুতি ‘আমাদের বের করো, তোমার চাকর হয়ে থাকবো’

আমাকে এখান থেকে বের করে নাও, আমি তোমার জন্য যেকোনো কিছু করবো’। বয়সে বড় বাচ্চাটা অনেকটা ফিসফিস করে বলছে, ‘আমি তোমার চাকর হয়ে থাকবো’।

মেয়েটার এমন কথার জবাবে একজন উদ্ধারকর্মী বললেন, ‘না…না’। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সিরিয়ার হারেম শহরের কাছে ছোট এক গ্রাম বেসনায়া-বেসিনেহ।

ওই গ্রামের দুই বোন তুরস্ক-সিরিয়ায় ঘটে যাওয়া ভয়ংকর ভূমিকম্পে ধ্বংসস্তুপের নিচে আটকা পড়েছে। দুজনই বয়সে শিশু। বড় বোনটি ছোট বোনটিকে শান্তনা দেওয়ার চেষ্টা করছে।

উদ্ধারকর্মীদের উদ্দেশে এই নরক থেকে উদ্ধারের আর্ত আবেদন জানাচ্ছে মেয়েটি। সিএনএনের প্রতিবেদনে বলা হয়, বড় বোনটির নাম মরিয়ম। ভিডিওতে দেখা যায়,

সে তার ছোট বোনটিকে আগলে রেখেছে। আলতো করে ছোটটির মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। তারা পরস্পরের সঙ্গে চাপাচাপি করে কোনরকমে শুয়ে আছে। হতে পারে তারা বিছানাতেই ছিল। আর সেখানেই চাপা পড়েছে।

ছোট বাচ্চাটির নাম ইলাফ। তাদের বাবা জানায়, ইলাফ ইসলামিক নাম, যার অর্থ ‘সুরক্ষা’। ঘটনার বয়ান দেন মুস্তাফা জুহির আল-সাঈদ। তিনি জানান, তার স্ত্রী এবং তিন সন্তান গত সোমবার ৭.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানার কয়েক ঘণ্টা আগেই শুয়ে পড়েছিলেন। বলেন, ‘আমরা বুঝতে পারলাম মাটি কাঁপছে…আর পলেস্তারা আমাদের মাথায় পড়তে শুরু করেছে। আমরা দু’দিন ধরে এই ধ্বংসস্তুপের নিচেই আটকে ছিলাম। আমরা এমন এক সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, আশা করি এই অনুভূতি কারও জীবনে না আসুক’।

আল-সাঈদ জানান, এভাবে চাপাপড়া অবস্থায় তিনি এবং তার পরিবার উচ্চস্বরে কোরআনের আয়াত পাঠ করছিলেন যেন কেউ না কেউ তাদের আওয়াজ শুনতে পান।

‘মানুষ আমাদের আওয়াজ শুনতে পারেন এবং আমাদের উদ্ধার করা হয়, আমার স্ত্রী এবং সন্তানদের। খোদার প্রতি কৃতজ্ঞতা আমরা বেঁচে আছি এবং যারা আমাদের উদ্ধার করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা’, বলেন তিনি।

মরিয়ম এবং ইলাফকে ধ্বংসস্তুপের নিচ থেকে কম্বলে মুড়িয়ে হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাদের চিকিৎসা চলে। ঠাণ্ডায় জমে যাওয়ার মতো তাপমাত্রায় যারা এমনকি ধ্বংসাবশেষ থেকে বেরিয়ে আসতে পেরেছেন তাদের জন্যও টিকে থাকা কঠিন। আর সেখানে এখনও যারা উদ্ধার হননি তাদের জীবিত পাওয়ার আশা সময়ের সঙ্গে ফুরিয়ে আসছে। আল-সাঈদের বাড়ি ইদলিব প্রদেশে। সিরিয়ার উত্তরাংশের এই অঞ্চলটি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে।

এই ভূমিকম্পে সেখানে কমপক্ষে ১২০০ মানুষের মৃত্যু ঘটেছে। এমনটাই জানিয়েছে সিরিয়ার বেসামরিক প্রতিরক্ষা। মানবাধিকার কর্মীদের এই দলটি ‘হোয়াইট হেলমেট’ নামে বেশি পরিচিত। এদিকে, ভূমিকম্পে মৃতের সংখ্যা সাড়ে ৯ হাজার ছাড়িয়েছে। বুধবার তুরস্ক ও সিরিয়ায় আঘাত হানা একটি বিশাল ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়েই চলছে। উদ্ধারকারীরা আটকে থাকা জীবিতদের কাছে পৌঁছতে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কর্মকর্তা ও চিকিৎসকরা বলেছেন, তুরস্কে ছয় হাজার ৯৫৭ জন এবং সিরিয়ায় দুই হাজার ৫৪৭ জন মারা গেছেন।

সংগ্রহ অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews