ফয়সাল আজম অপুঃ চাঁপাইনবাবগঞ্জে ফজরের নামাজ পড়তে মসজিদের যাওয়ার পথে ভটভটির ধাক্কায় প্রাণ হারিয়েছেন মাহতাব উদ্দিন (৭২) নামে এক বৃদ্ধ।
মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের ধীনগর এলাকার আমনুরা-নয়াগোলা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাহাতাব উদ্দিন সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের ধীনগর গ্রামের মৃত তাইনুস উদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মসজিদে ফজরের নামাজ পড়ার জন্য ভোর ৫টার দিকে বাসা থেকে বের হন মাহতাব উদ্দিন৷ এসময় রাস্তা পার হতে গেলে আমনুরা থেকে নবাবগঞ্জগামী মাছভর্তি শ্যালো ইঞ্জিন একটি ভুটভুটি তাকে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই নিহত হন মাহতাব উদ্দিন।
ঝিলিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম লুৎফর রহমান ও সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান জানান, ভুটভুটি জব্দ করা হয়েছে।
তবে তার আগেই পালিয়ে গেছেন চালক। পুলিশ মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করেছে।

Leave a Reply