1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ইউরোপে গ্যাস সরবরাহ আবারও কমিয়ে দিচ্ছে রাশিয়া

  • মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২
  • ৯০ বার পড়া হয়েছে

রাশিয়ান এনার্জি জায়ান্ট গ্যাজপ্রম জানিয়েছে, রক্ষণাবেক্ষণের কাজের কারণে নড স্ট্রিম-১ পাইপলাইনের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোতে আবারও ব্যাপকভাবে গ্যাস সরবরাহ কমিয়ে দেওয়া হবে।

এদিকে জ্বালানি সংকটে নাকাল জার্মানিসহ পুরো ইউরোপ। ইউক্রেন ইস্যুকে কেন্দ্র করে ক্ষণে ক্ষণে বদল হচ্ছে রাশিয়া থেকে আসা প্রাকৃতিক গ্যাসের পাইপলাইন নর্ডস্ট্রিম-১ এর গতিপ্রকৃতি।

দিন কয়েক আগেই গ্যাস সরবরাহ স্থগিত করে দিয়েছিল রাশিয়া।

তারপর আবারও গ্যাস সরবরাহ চালু হয়। এক সপ্তাহ না যেতেই বুধবার থেকে আবারও পাইপলাইন মেরামত, টারবাইন বদল ও রক্ষণাবেক্ষণের কারণ দেখিয়ে গ্যাস সরবরাহ ৪০ শতাংশ থেকে কমিয়ে মাত্র ২০ শতাংশে নামিয়ে আনার ঘোষণা দিয়েছে গ্যাজপ্রম ও নর্ডস্ট্রিম কর্তৃপক্ষ। 

এতে জার্মানিসহ ইউরোপের বেশ কয়েকটি দেশে আবারও গ্যাস সংকট চরম আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

নর্ড স্ট্রিম কর্তৃপক্ষ জানায়, গ্যাস পাইপলাইনটির দুটি টারবাইনের একটিতে ত্রুটি ধরা পড়ায় গ্যাসের নিয়মিত সরবরাহ কমিয়ে আনা হয়েছে।

তবে জার্মান অর্থ ও জ্বালানিমন্ত্রী জানান, পাইপলাইনে প্রকৌশলগত ত্রুটি থাকার বিষয়টি পুরোটাই মিথ্যা ও সাজানো। জার্মানিসহ পুরো ইউরোপের অর্থনীতি ধ্বংস করতেই রাশিয়া গ্যাস নিয়ে নোংরা খেলায় মেতে উঠেছে।

ইউরোপীয় ইউনিয়নের অভিযোগ, গ্যাসকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে রাশিয়া। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, গ্যাস নিয়ে রুশ প্রেসিডেন্ট ইউরোপের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করেছে।

রাশিয়া থেকে প্রাকৃতিক গ্যাসের সবচেয়ে নির্ভরযোগ্য লাইনটিতে গ্যাস সরবরাহ ক্রমশ বন্ধ হয়ে যাওয়ার বিষয়টি নিয়ে রাশিয়ার ওপর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফান ডার লাইয়েন। গ্যাস সংকট নিয়ে মঙ্গলবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইইউর দেশগুলোর জ্বালানি মন্ত্রীদের সঙ্গে বৈঠকের কথাও রয়েছে তার।

এর আগে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের বিরোধিতা করায় বুলগেরিয়া, ডেনমার্ক, পোল্যান্ড, নেদারল্যান্ডস ও ফিনল্যান্ডে গ্যাসের নিয়মিত সরবরাহ বন্ধ করে দেয় রাশিয়া।
সূত্র: বিবিসি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews