1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

৫০ হাজার বছর পর সবুজ ধূমকেতু পৃথিবীর আকাশে, দেখা যাবে আজ রাতে

  • বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১২৭ বার পড়া হয়েছে

৫০ হাজার বছর পর সবুজ ধূমকেতু পৃথিবীর আকাশে, দেখা যাবে আজ রাতে

৫০ হাজার বছর পর পৃথিবীর কাছাকাছি আসছে সবুজ ধূমকেতু (Green Comet)। কিছুদিন আগেই তাকে আবিষ্কার করেছিলেন জ্যোতির্বিজ্ঞানীরা (Astronemers)। জানা গিয়েছে, সি২/২০২২ ই৩ (C2/2022 E3) নামধারী এই ধূমকেতু।

ধূমকেতু দেখতে চাইলে সেরা সময় আজ বুধবার (১ ফেব্রুয়ারি) রাত। শহুরে বাতি থেকে দূরে, তুলনামূলক আঁধার কোনো এলাকায় গিয়ে দেখার চেষ্টা করতে পারেন। এ জন্য আকাশ পরিষ্কার থাকা জরুরি। সবচেয়ে ভালো হয় দূরবীনে চোখ রাখলে।

গত বছরের (২০২২) ২ মার্চ বিরল এ ধুমকেতুর আবিষ্কার করেছিলেন আমেরিকার জিকি ট্রানসিয়েন্ট ফেসিলিটির (জেডটিএফ) জ্যোতির্বিজ্ঞানীরা। তারা এর নাম দেন সি২/২০২২ ই৩।

এই ধুমকেতু সূর্যকে কেন্দ্র করে ঘোরে এবং একবার পূর্ণ প্রদক্ষিণ করতে এর সময় লাগে ৫০ হাজার বছর। নিজের কক্ষপথে ঘুরতে ঘুরতে পৃথিবীর পাশ দিয়ে অতিক্রম করতে চলেছে। উল্টো দিকে ঘুরছে পৃথিবীর কেন্দ্র! জীবকূল কি ধ্বংস হয়ে যেতে পারে?

গত ১২ জানুয়ারি এই ধূমকেতু সূর্যের সব থেকে কাছাকাছি ছিলো। এখন সরে আসছে পৃথিবীর দিকে। বৃহস্পতিবারই (২ ফেব্রুয়ারি) এটি পৃথিবীর সব থেকে কাছাকাছি আসবে। বিজ্ঞানীরা জানিয়েছেন, এর আগে এই ধুমকেতু শেষবার যখন পৃথিবীর এত কাছে এসেছিলো তখন পৃথিবীতে নিয়ানডার্থাল মানুষ বসবাস করত।

জেডটিএফ-এর দুই প্রিন্সিপাল বিজ্ঞানী হলেন টম প্রিন্স ও ইউনিভার্সিটি অফ মেরিল্যান্ডের মাইকেল কেলি। কেলি বলেন, ধূমকেতুর কক্ষপথ দেখে বোঝা যাচ্ছে, এটি আমাদের সৌরজগতের শেষ কোণে থাকা উর্ট ক্লাউড থেকে এসেছে। এই উর্ট ক্লাউড হলো প্লুটো গ্রহেরও পিছনে অবস্থিত কোটি কোটি ধূমকেতু ও গ্রহাণুর আবাসস্থল।

এই উর্ট ক্লাউডকে সৌরজগতের দূরতম অঞ্চল ও ধূমকেতুদের বাড়ি বলে আখ্যা দিয়েছে নাসা। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন মতে, সবুজ ধূমকেতুটি এখন পৃথিবী থেকে ২.৫ আলোক-মিনিট দূরে আছে, যার অর্থ ২.৭ কোটি মাইল দূরে।

নাসা জানিয়েছে, টেলিস্কোপ ও দূরবীনে সবুজ ধূমকেতুকে দেখা তো যাবেই, রাতের আকাশ পরিষ্কার থাকলে খালি চোখেও দেখা যাবে। কমেটটি সবুজ রঙের ও ঝাঁটার মতো লেজে সাদা আলো দেখা যাবে।

উত্তর গোলার্ধের মানুষ একে জানুয়ারি মাসের শেষে ভোরবেলা দেখতে পেয়েছেন। দক্ষিণ গোলার্ধ থেকে দেখা যাবে রাতের আকাশে ও ফেব্রুয়ারি মাসে। এশিয়ার দেশগুলো থেকে যারা দেখবেন তাদের উত্তর-পশ্চিম আকাশের দিকে তাকাতে হবে।

দিগন্তরেখার সঙ্গে ১৬ ডিগ্রি কোণ করে অবস্থান করবে সবুজ ধূমকেতু। তবে বাড়িঘরের আলো ও রাস্তার আলোর দাপটে একে খালি চোখে দেখা মুশকিল হবে। এবার পৃথিবী অতিক্রম করে গভীর মহাকাশে ফিরে যাওয়ার পর বর্তমান পৃথিবীতে বসবাসকারী কোনো ব্যক্তি ধূমকেতুটিকে আর দেখতে পাবে না। সূত্র:স্বাআলো

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews