1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

অস্ট্রেলিয়ার বর্ষসেরা ক্রিকেটার স্মিথ

  • সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩
  • ৯৮ বার পড়া হয়েছে

অস্ট্রেলিয়ার বর্ষসেরা ক্রিকেটার স্মিথ

ব্যাটিং কৌশলে পরিবর্তন আনতে কম ঘাম ছোটেনি স্টিভেন স্মিথের। এই হোম সামারের শুরুতে জানিয়ে দেন, ছয় বছরের মধ্যে ক্রিজে এতটা স্বাচ্ছন্দ্যবোধ তার হয়নি। তাতে ব্যাটে ছিল রানের ফুলঝুরি। দারুণ একটি বছরের স্বীকৃতিও পেলেন অস্ট্রেলিয়ান ক্রিকেট অ্যাওয়ার্ড অনুষ্ঠানের সর্বোচ্চ পুরস্কার পেয়ে।

অস্ট্রেলিয়ার বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার অ্যালান বোর্ডার মেডেল ঝুলেছে তার গলায়। সোমবার রাতে এই পদকটি চতুর্থবার জিতে রিকি পন্টিং ও মাইকেল ক্লার্কের পাশে বসলেন স্মিথ।

খেলোয়াড়, আম্পায়ার ও মিডিয়ার ভোটে স্মিথ (১৭১) হারিয়েছেন ট্র্যাভিস হেড (১৪৪) ও ডেভিড ওয়ার্নারকে (১৪১)। আন্তর্জাতিক ক্রিকেটে সব ফরম্যাট মিলিয়ে এই মৌসুমে ৫৫.৩ গড়ে ১৫৪৭ রান করেছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তার অপরাজিত ২০০ রান ছিল ২০১৯ সালের পর টেস্টে সর্বোচ্চ। পরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিডনিতে হোম টেস্টে ১০৪ রান করেন স্মিথ। গত ১২ মাসে টেস্টে তার গড় ছিল ৭১.৯২।

এই অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে ওয়ার্নার হয়েছেন বর্ষসেরা ওয়ানডে খেলোয়াড়। বছরের সেরা টি-টোয়েন্টি খেলোয়াড় হয়েছেন মার্কাস স্টয়নিস। অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews