1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

নড়াইলে খুলছে মির্জাপুর ইউনাইটেড ডিগ্রী কলেজ, অধ্যক্ষ আসবেন কিনা অনিশ্চিত

  • সোমবার, ২৫ জুলাই, ২০২২
  • ৭৪ বার পড়া হয়েছে

অবশেষে দীর্ঘ এক মাসের ও বেশি সময় পরে আজ সোমবার খুলছে মির্জাপুর ইউনাইটেড ডিগ্রী কলেজ। তবে লাঞ্ছিত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসের কলেজে আসা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। রবিবার নড়াইলের অতিঃজেলা ম্যাজিস্ট্রেট কলেজে এসে শিক্ষক ও কর্মচারীদের সঙ্গে বৈঠক করে এই সিদ্ধান্ত জানান। এর আগে ঈদের পরে কয়েক দফা কলেজ খোলার সিদ্ধান্ত নিয়েও সাম্প্রতিক দিঘলিয়ার সহিংসতার পরে তা পিছিয়েছে স্থানীয় প্রশাসন।

গত ১৮ জুন সদরের মির্জাপুর কলেজে রাহুল দেব নামের একাদশ শ্রেণির এক ছাত্রের নুপুর দেবকে সমর্থন করে ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে রণক্ষেত্র তৈরি হয়। শিক্ষকদের ৩টি মোটরসাইকেল পোড়ানো হয়। অভিযুক্ত ছাত্রকে পুলিশের হাতে তুলে দেওয়ার ভূমিকা নেওয়ার কারণে ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে সহ অভিযুক্ত ছাত্রকে জুতার মালা পরিয়ে পুলিশ হেফাজতে নিয়ে আসে।

ঘটনার পর দিন থেকেই কলেজ অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করে সেখানে পুলিশ পাহারার ব্যবস্থা করা হয়। ১৭০/১৮০ অজ্ঞাত জনের নামে মামলা করে পুলিশ। অভিযুক্ত ৯ জনকে গ্রেপ্তার করা হয়। ঘটনায় জড়িত খুলনা বিএল কলেজের এক ছাত্রের ছাত্রত্ব বাতিল করে জাতীয় বিশ্ববিদ্যালয়। বিচার বিভাগীয় তদন্ত কমিটির নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত।

এদিকে অভিযুক্ত রাহুলের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়। তার বাড়িতে অধ্যক্ষ স্বপন কুমারের বাড়িতে পুলিশের সার্বক্ষণিক পাহারা ব্যবস্থার মধ্যে চলছে প্রশাসন। ঘটনার পর থেকেই নিজেকে আত্মগোপনে রেখেছেন অধ্যক্ষ স্বপন কুমার। সোমবার কলেজ খুললে ও তার উপস্থিত থাকা নিয়ে নিশ্চিত করতে পারেনি কেউ।

নড়াইলের অতিঃজেলা ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন চৌধুরী বলেন, ম্যানেজিং কমিটির আগেই সিদ্ধান্ত ছিল। রবিবার (২৪ জুলাই) সব শিক্ষক ও কর্মচারী মিলে সোমবার কলেজ খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে অধ্যক্ষ স্বপন কুমার কলেজে হয়তো আসবেন না, দুই একদিন পরে আসবেন।

সুত্র    কালের কন্ঠ

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews