1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ভারতের প্রেসিডেন্ট হিসেবে দ্রৌপদী শপথ নেবেন আজ

  • সোমবার, ২৫ জুলাই, ২০২২
  • ১৫৬ বার পড়া হয়েছে

কাউন্টডাউন শুরু হয়ে গেছে। আজ সোমবার ভারতের ১৫তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন দ্রৌপদী মুর্মু। তিনি হতে চলেছেন সে দেশের প্রথম নারী আদিবাসী প্রেসিডেন্ট।

ইতোমধ্যেই তার শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে শুরু হয়ে গেছে জোর চর্চা।

বিভিন্ন মহল থেকে শোনা যাচ্ছে, সাঁওতালি শাড়ি পরেই নাকি তিনি শপথ নেবেন প্রেসিডেন্ট হিসেবে।

সাঁওতালি শাড়ি পরেই দ্রৌপদী মুর্মু রাইসিনা হিলসে পা রাখবেন। ইতোমধ্যেই বিশেষ শাড়ি নিয়ে দিল্লি পৌঁছেছেন তার নিকট আত্মীয় সুকরি টুডু। তিনি সাংবাদিকদের জানিয়েছেন, দিদির জন্য ঐতিহ্যবাহী সাঁওতালি শাড়ি নিয়ে এসেছি। ওই শাড়ি পরেই দিদি প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করবেন।

দ্রৌপদী মুর্মুর ভাইয়ের স্ত্রী সুকরি। দ্রৌপদীর ভাই তারিণীসেন টুডুও ইতোমধ্যে দিল্লি পৌঁছে গেছেন।

শুধু শাড়ি নয় দ্রৌপদীর আত্মীয়রা তার জন্য বিশেষ মিষ্টি আরিসা পিঠাও নিয়ে গেছেন দিল্লিতে। তাদের ইচ্ছা- দ্রৌপদী মুর্মু তাদের আনা বিশেষ শাড়ি পরেই যেন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। দ্রৌপদীর জয়ে তারা খুব খুশি হয়েছেন বলেও জানিয়েছেন।

তারা আরও জানিয়েছেন, দ্রৌপদীর এই জয় আদিবাসী সমাজকে আরও এগিয়ে নিয়ে যাবে।

ভারতের প্রেসিডেন্ট নির্বাচনে ৬৪ শতাংশ ভোট পেয়েছেন দ্রৌপদী। উত্তর প্রদেশ ও মহারাষ্ট্র থেকে সবচেয়ে বেশি সংখ্যক ভোট পেয়েছেন দ্রৌপদী। ঊড়িষ্যার ময়ূরভঞ্জের সাঁওতাল পরিবারের সন্তান দ্রৌপদীর জয়ের পরই উৎসবে মেতে ওঠেন আদিবাসী সমাজের মানুষরা।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews